লাখাইয়ে জাতীয় সমবায় দিবস উদযাপন। শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ঝিনাইগাতীতে অবৈধ বালু পরিবহনের অভিযোগে ৬ জন আটক, অটোভ্যান ও লরি জব্দ জাবিপ্রবিতে ‘বিতর্কিত’ নিয়োগের প্রতিবাদে জাতীয় ছাত্রশক্তি সংবাদ সম্মেলন বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির ৩১ সদস্যবিশিষ্ট আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা সরকারি নিবন্ধন পেল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ২ জনের মৃত্যু প্রথাগত কূটনৈতিক তৎপরতায় রোহিঙ্গা সমস্যার সমাধান সম্ভব নয় : শামা ওবায়েদ বিচার বিভাগকে সবচেয়ে বেশি ক্ষতি করেছে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি: আইনমন্ত্রী কুলিয়ারচরে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস পালিত সাতক্ষীরায় আইন-শঙ্খলা বিষয়ক সভায় অপরাধ দমনে কঠোর বিজিবির অভিযানে ভারতীয় কাফ সিরাপ জব্দ জয়পুরহাটে বিপুল পরিমাণ ইয়াবা, ফেয়ারডিল ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার জয়পুরহাটে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন পীরগাছায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় সাতকানিয়ার মোটর সাইকেল আরোহী নিহত ঝিনাইগাতীতে ধান মাড়াইকল উল্টে প্রাণ গেল যুবকের, আহত ২ মিরসরাইয়ে দীপ্ত যুব ফাউন্ডেশনের মাদকবিরোধী র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি কৃষ্ণনগরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু ৯ নভেম্বর, বিএনপির আলোচনা সভাকৃষ্ণনগরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু ৯ নভেম্বর, বিএনপির আলোচনা সভা ইসলামপুরে জাতীয় সমবায় দিবস পালিত

আশাশুনির মহেশ্বরকাটি মৎস্য সেটে ব্যবসায়ীকে বিমোহিত করে টাকা লোপাট


 আশাশুনি উপজেলার বৃহত্তর মৎস্য সেট মহেশ্বরকাটি সেটে এক ভ্যারাইটি মুদি ব্যবসায়ীকে বিমোহিত করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (১১ জুন) থানায় সাধারণ ডায়রী করা হয়েছে। 
বাজারের প্রতিষ্ঠিত ব্যবসায়ী সাবেক ইউপি সদস্য সিরাজুল ইসলাম বুধবার দুপুর ৩ টার দিকে দোকান বন্ধ করতে শার্টার টানছিলেন। এসময় সংঘবদ্ধ চোরেরা প্রাইভেট কার (যার একটি ডিজিট হাইড করা) ঢাকা মেট্রো-গ- ৪৩-৭৬৬* গাড়িতে করে বাজারে পৌছে দোকান থেকে সামান্য দূরে রেখে একজন দোকানে ঢোকেন। কিছুটা বিদেশী চেহারার লোকটি অর্ধেক বন্ধ দোকানের ভিতরে ঢুকে ইংরেজীতে মালের নাম বলে নেন। দু'শ টাকার নোট দিয়ে ইংরেজীতে টাকার অংক বলেন এবং একই ভাবে ইংরেজী ১০০০ টাকার নোট দেখতে চান। ব্যবসায়ী অতটা না ভেবে গোপন স্থানের ৬৫ হাজার টাকার বান্ডেল থেকে একটি ১০০০ টাকার নোট তাকে দিলে তিনি বিদেশী ভঙ্গিতে টাকা দেখতে থাকেন এবং সম্ভবত কিছু একটা লাগিয়ে টাকা ফেরত দেন। এসময় প্রাইভেটে থাকা অপর সহযোগি গাড়িতে একটি মেয়েকে রেখে তিনি দোকানে ঢুকে সঙ্গ দেন। এরপর তারা চলে যায়। ব্যবসায়ীও কিছু বুঝে উঠতে পারেনি। পরদিন (বৃহস্পতিবার) মাল আনতে পাঠানোর সময় টাকা না পেয়ে চিন্তিত হয়ে পড়েন এবং ঐ বিদেশী স্টাইলের ভদ্রবেশী চোরেরা টাকা হাতিয়ে নিয়েছে বুঝতে পারেন। ঘটনার সময় অপর পাশের এক যুবক ব্যবসায়ী কৌতুহল বশতঃ প্রাইভেটের ভিডিও করেছিল এবং বিদেশী স্টাইলের দুজনকে মেম্বারের দোকানে ঢুকতে ও গাড়িতে মহিলা ছিল, যা তার ভিডিওতে দেখা যায়। কিছু আগে তারা রাস্তার আরেক পাশে মেম্বারের ভাইয়ের দোকানে একই ভাবে ইংরেজীতে কথা বলে ২০০ টাকা বের করে এবং ১০০০ টাকা দেখতে চেয়েছিল। মালিক দোকানে না থাকায় কর্মচারী ইংরেজী বুঝতে না পারায় তাদেরকে মাল দেয়নি বলে জানাযায়। এব্যাপারে থানায় জিডি করা হয়েছে।
Tag
আরও খবর