নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা

বিভাগীয় কমিশনারের সফর, উন্নয়ন ও জনসেবা নিয়ে মতবিনিময়



খুলনা বিভাগের বিভাগীয় কমিশনার মোঃ আব্দুল্লাহ হারুন বৃহস্পতিবার (১১ জুন) সরকারি সফরে সাতক্ষীরা জেলায় এসে প্রশাসনিক কার্যক্রম, চলমান উন্নয়ন প্রকল্প এবং জনসেবার মানোন্নয়ন বিষয়ে জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছেন।

সফরের শুরুতে বিভাগীয় কমিশনার সাতক্ষীরা সার্কিট হাউসে পৌঁছালে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা। এ সময় জেলা পুলিশের একটি সুসজ্জিত ও চৌকস দল তাঁকে আনুষ্ঠানিকভাবে ‘গার্ড অব অনার’ প্রদান করে।

সফরকালে তিনি সাতক্ষীরা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন করেন। পরিদর্শনের সময় শিক্ষাপ্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রম, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থীদের সার্বিক পরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন। তিনি শিক্ষার মানোন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মিজ্ কাউসার আজিজের সভাপতিত্বে জেলা পর্যায়ের কর্মকর্তাদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার সার্বিক প্রশাসনিক কার্যক্রম, চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, জনসেবার মানোন্নয়ন এবং নাগরিক সেবার গুণগত মান বৃদ্ধি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় বিভাগীয় কমিশনার মোঃ আব্দুল্লাহ হারুন উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, সরকারের সেবাগুলো জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সকল কর্মকর্তা-কর্মচারীকে আরও দায়িত্বশীল, স্বচ্ছ ও জনবান্ধব মনোভাব নিয়ে কাজ করতে হবে। উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নের ক্ষেত্রে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় নিশ্চিত করার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

তিনি আরও বলেন, জনগণের প্রত্যাশা পূরণে প্রশাসনের প্রতিটি স্তরকে কার্যকর ভূমিকা পালন করতে হবে। সরকারি সেবার মান বৃদ্ধি এবং উন্নয়ন কার্যক্রমের সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে সকলকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

মতবিনিময় সভায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উপস্থিত কর্মকর্তারা বিভাগীয় কমিশনারের দিকনির্দেশনামূলক বক্তব্যকে জেলার উন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার ক্ষেত্রে সহায়ক বলে অভিমত ব্যক্ত করেন।

সংশ্লিষ্ট মহল আশা প্রকাশ করেছে, বিভাগীয় কমিশনারের এই সফর জেলার প্রশাসনিক কার্যক্রমে নতুন গতি সঞ্চার করবে এবং জনসেবার মানোন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।

Tag
আরও খবর