মিরসরাইয়ে কৃষকদলের শতাধিক নেতাকর্মী পেলেন গামছা ও কাছি ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য, আট দিনেও গ্রেপ্তার নেই গোপালগঞ্জে বিএনপির এমপির বাড়িতে আগুন পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতিচর্চার আহ্বান প্রধানমন্ত্রীর সাতক্ষীরা মেডিকেল থেকে দাকোপে বদলি সুন্দরবনে দুবলারচরের রাসপূজায় প্লাস্টিক,পলিথিন ও ক্ষতিকর সামগ্রী ব্যবহার বন্ধে স্বারকলিপি জাতীয়তাবাদী নবীন দলের কেন্দ্রীয় সহসভপতি পদে শ্রীমঙ্গলের ইসমাইল হোসেনসহ মৌলভীবাজারের তিন নেতা আশাশুনির বুধহাটায় চান্দিনা লাইসেন্স প্রাপ্ত দোকানের ভাড়া আদায় ক্যাম্প পরিচালনা দিনাজপুরে ৬ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতার ধর্ষণের অভিযোগে প্যাথলজি কর্মীর বিরুদ্ধে মামলা সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার দুই নাতনিকে উদ্ধারে দাদার অভিযোগ, নিরাপত্তা নিয়ে উদ্বেগ মন্ত্রণালয় ও দুদকের নিষেধাজ্ঞা উপেক্ষা করে জাল সনদে অভিযুক্ত আইসিটি শিক্ষক জয়ন্তী রাণীর বন্ধ বেতন চালুর অভিযোগ ঈশ্বরগঞ্জে ছেলের নির্যাতনে মায়ের মৃত্যুর অভিযোগ ষড়যন্ত্র মোকাবিলায় বিএনপির নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান সাবেক এমপি কাজী আলাউদ্দিনের পীরগাছায় ৩ হাজার ৭০০ কৃষককে বিনামূল্যে সার ও সরিষা বীজ বিতরণের উদ্বোধন ভিত্তিহীন অভিযোগ ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ এবং ফেসবুকে অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানাল শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল কর্তৃপক্ষ, মানহানী মামলার হুশিয়ারি গোয়ালন্দে সেবাদানকারীদের নিয়ে সংবেদনশীলতা বৃদ্ধিমূলক কর্মশালা কুলিয়ারচরে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতে উঠান বৈঠক পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের স্থগিত তৃতীয় সভা আগামী ২৩ নভেম্বর

১০ গ্রাম গাঁজাসহ থানায় নেওয়া হলো দুইজনকে



সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় গাঁজা বিক্রির সময় দুই যুবককে আটক করেছে স্থানীয় জনতা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের থানায় নিয়ে যায়। বুধবার (১০ জুন) দুপুরে উপজেলার রতনপুর ইউনিয়নের গোয়ালপোতা গ্রামের মাছরাঙা বিল এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, গোয়ালপোতা গ্রামের বাসিন্দা মুজিবর রহমানের ছেলে মো. রেজাউল ইসলাম (৩০) দীর্ঘদিন ধরে মাদকের সঙ্গে সম্পৃক্ত বলে এলাকায় অভিযোগ রয়েছে। বুধবার দুপুরে তিনি শ্যামনগর উপজেলার সিরাজপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে মাসুদুর রহমানের কাছে গাঁজা বিক্রির চেষ্টা করছিলেন। এ সময় তাদের সন্দেহজনক গতিবিধি স্থানীয় বাসিন্দাদের নজরে আসে।

পরে এলাকাবাসী বিষয়টি নিশ্চিত হয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে দুই যুবককে আটক করেন। তাদের কাছে থাকা প্রায় ১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে বলে স্থানীয়রা জানান। আটক করার পর স্থানীয় লোকজন কালিগঞ্জ থানা পুলিশকে খবর দেন।

খবর পেয়ে কালিগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। তিনি ঘটনাস্থল থেকে আটক দুই যুবককে থানায় নিয়ে যান এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিক তদন্ত শেষে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে কালিগঞ্জ থানা পুলিশ জানায়, মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির আলোকে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক ব্যবসা, পরিবহন ও সেবনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। একই সঙ্গে মাদকমুক্ত সমাজ গড়তে সাধারণ জনগণকে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

স্থানীয় সচেতন মহল মাদকবিরোধী অভিযানে পুলিশের পাশাপাশি সাধারণ মানুষের এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন। তারা মনে করেন, সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে পারলে মাদকের বিস্তার অনেকাংশে কমিয়ে আনা সম্ভব হবে।

Tag
আরও খবর