রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত জাতীয় শিক্ষা সপ্তাহে রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের শ্রেষ্ঠত্ব বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি

আশাশুনিতে জলাতঙ্ক নির্মূলে এমডিভি কার্যক্রমের অবহিতকরণ সভা

দেশ থেকে জলাতঙ্ক নির্মূলের লক্ষ্যে আশাশুনি উপজেলায় ব্যাপকহারে কুকুরকে টিকাদান (এমডিভি) কার্যক্রম উপলক্ষে অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মিজানুল হকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এবিএম মোস্তাকিম। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্ত্তী। সভায় স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার এমডিভি কার্যক্রমের সুপারভাইজার জোবায়ের হোসেন, মীর ইমতিয়াজ হোসেন ও রাজিন সালেহ কুকুরকে টিকাদান কর্মসূচির সার্বিক বিষয় তুলে ধরে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে আলোচনা রাখেন।
স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ নাহিয়ান হাবিবের সঞ্চালনায় সভায় জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপ পরিচালক ডাঃ এস এম মাহবুবুর রহমান, মেডিকেল অফিসার ডাঃ দিপন বিশ্বাস, সদর ইউপি চেয়ারম্যান হোসেনুজ্জামান হোসেন, বুধহাটা ইউপি চেয়ারম্যান প্রভাষক মাহবুবুল হক ডাবলু, কাদাকাটি ইউপি চেয়ারম্যান দীপঙ্কর সরকার দিপ, শোভনালী ইউপি চেয়ারম্যান মাওঃ আবু বক্কর সিদ্দিক, আশাশুনি প্রেসক্লাব সভাপতি এস এম আহসান হাবিব, প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান প্রমুখ আলোচনা রাখেন।
সভায় জানানো হয় উপজেলার সকল ইউনিয়নে বেওয়ারিশ ও পোষা কুকুরকে জলাতঙ্ক প্রতিরোধী টিকা প্রদান করা হবে। উপস্থিত সবাই নিজ নিজ অবস্থানে থেকে ব্যাপকহারে কুকুরকে টিকাদান কর্মসূচি সাফল্য মন্ডিত করার মাধ্যমে উপজেলাকে জলাতঙ্ক মুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেন।

Tag
আরও খবর