মিরসরাইয়ে কৃষকদলের শতাধিক নেতাকর্মী পেলেন গামছা ও কাছি ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য, আট দিনেও গ্রেপ্তার নেই গোপালগঞ্জে বিএনপির এমপির বাড়িতে আগুন পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতিচর্চার আহ্বান প্রধানমন্ত্রীর সাতক্ষীরা মেডিকেল থেকে দাকোপে বদলি সুন্দরবনে দুবলারচরের রাসপূজায় প্লাস্টিক,পলিথিন ও ক্ষতিকর সামগ্রী ব্যবহার বন্ধে স্বারকলিপি জাতীয়তাবাদী নবীন দলের কেন্দ্রীয় সহসভপতি পদে শ্রীমঙ্গলের ইসমাইল হোসেনসহ মৌলভীবাজারের তিন নেতা আশাশুনির বুধহাটায় চান্দিনা লাইসেন্স প্রাপ্ত দোকানের ভাড়া আদায় ক্যাম্প পরিচালনা দিনাজপুরে ৬ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতার ধর্ষণের অভিযোগে প্যাথলজি কর্মীর বিরুদ্ধে মামলা সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার দুই নাতনিকে উদ্ধারে দাদার অভিযোগ, নিরাপত্তা নিয়ে উদ্বেগ মন্ত্রণালয় ও দুদকের নিষেধাজ্ঞা উপেক্ষা করে জাল সনদে অভিযুক্ত আইসিটি শিক্ষক জয়ন্তী রাণীর বন্ধ বেতন চালুর অভিযোগ ঈশ্বরগঞ্জে ছেলের নির্যাতনে মায়ের মৃত্যুর অভিযোগ ষড়যন্ত্র মোকাবিলায় বিএনপির নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান সাবেক এমপি কাজী আলাউদ্দিনের পীরগাছায় ৩ হাজার ৭০০ কৃষককে বিনামূল্যে সার ও সরিষা বীজ বিতরণের উদ্বোধন ভিত্তিহীন অভিযোগ ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ এবং ফেসবুকে অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানাল শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল কর্তৃপক্ষ, মানহানী মামলার হুশিয়ারি গোয়ালন্দে সেবাদানকারীদের নিয়ে সংবেদনশীলতা বৃদ্ধিমূলক কর্মশালা কুলিয়ারচরে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতে উঠান বৈঠক পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের স্থগিত তৃতীয় সভা আগামী ২৩ নভেম্বর

আশাশুনিতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলে



সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের চাকলা গ্রামে কপোতাক্ষ নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতের শিকার হয়ে নৌকা থেকে নদীতে পড়ে এক জেলে নিখোঁজ হয়েছেন। নিখোঁজ জেলের নাম আরিফ হোসেন (৩৫)। তিনি চাকলা গ্রামের মৃত আব্দুল হাই সানার ছেলে।

সোমবার (৮ জুন) বিকেল প্রায় ৫টার দিকে কপোতাক্ষ নদীতে এ মর্মান্তিক ঘটনা ঘটে। ঘটনার পর থেকে স্থানীয় মৎস্যজীবী, স্বজন ও এলাকাবাসী তাকে উদ্ধারের জন্য ব্যাপক তৎপরতা চালিয়ে গেলেও রাত পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো আরিফ হোসেন একাই নৌকা নিয়ে কপোতাক্ষ নদীতে মাছ ধরতে যান। বিকেলের দিকে হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে পড়ে। শুরু হয় মেঘের গর্জন ও হালকা বৃষ্টিপাত। এ সময় নদীতে থাকা অবস্থায় তার নৌকায় বজ্রপাত আঘাত হানে। বজ্রপাতের তীব্রতায় আরিফ হোসেন নৌকা থেকে ছিটকে নদীতে পড়ে যান এবং তার নৌকাটিও ডুবে যায়।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে আশপাশের জেলেরা ও স্থানীয়রা দ্রুত উদ্ধার কাজে নেমে পড়েন। তাদের চেষ্টায় ডুবে যাওয়া নৌকাটি উদ্ধার করা সম্ভব হলেও আরিফ হোসেনের কোনো সন্ধান মেলেনি। ফলে পরিবার ও স্বজনদের মধ্যে চরম উৎকণ্ঠা ও শোকের ছায়া নেমে এসেছে।

চাকলা গ্রামের ইউপি সদস্য আব্দুর রউফ জানান, বজ্রপাতের সময় আরিফ হোসেন নৌকায় একাই ছিলেন। বজ্রপাতের আঘাতে তিনি নদীতে পড়ে যান। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে উদ্ধার তৎপরতা চালালেও তাকে খুঁজে পাওয়া যায়নি। সন্ধ্যা পর্যন্ত নদীর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি অব্যাহত ছিল।

নিখোঁজ জেলেকে উদ্ধারে আত্মীয়-স্বজন, এলাকাবাসী ও স্থানীয় মৎস্যজীবীরা নদীর বিভিন্ন স্থানে অনুসন্ধান চালিয়ে যাচ্ছেন। রাত ঘনিয়ে আসায় উদ্ধার কাজে কিছুটা বিঘ্ন সৃষ্টি হলেও মঙ্গলবার সকাল থেকে আরও ব্যাপকভাবে অনুসন্ধান অভিযান পরিচালনার প্রস্তুতি নেওয়া হয়েছে।

আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শ্যামানন্দ কুন্ডু জানান, ঘটনাটি জানার পরপরই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। কয়রা থেকে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ও ডুবুরিরা ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে। মঙ্গলবার সকাল থেকে আনুষ্ঠানিক উদ্ধার অভিযান শুরু হবে।

আশাশুনি ফায়ার সার্ভিসের সদস্য জাকির হোসেন বলেন, কয়রা ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছেছে এবং নিখোঁজ জেলেকে উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

স্থানীয়দের আশা, দ্রুত উদ্ধার অভিযান পরিচালনার মাধ্যমে নিখোঁজ জেলে আরিফ হোসেনের সন্ধান পাওয়া যাবে। তবে এ ঘটনায় পুরো এলাকায় উদ্বেগ ও শোকের পরিবেশ বিরাজ করছে।

Tag
আরও খবর