মিরসরাইয়ে কৃষকদলের শতাধিক নেতাকর্মী পেলেন গামছা ও কাছি ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য, আট দিনেও গ্রেপ্তার নেই গোপালগঞ্জে বিএনপির এমপির বাড়িতে আগুন পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতিচর্চার আহ্বান প্রধানমন্ত্রীর সাতক্ষীরা মেডিকেল থেকে দাকোপে বদলি সুন্দরবনে দুবলারচরের রাসপূজায় প্লাস্টিক,পলিথিন ও ক্ষতিকর সামগ্রী ব্যবহার বন্ধে স্বারকলিপি জাতীয়তাবাদী নবীন দলের কেন্দ্রীয় সহসভপতি পদে শ্রীমঙ্গলের ইসমাইল হোসেনসহ মৌলভীবাজারের তিন নেতা আশাশুনির বুধহাটায় চান্দিনা লাইসেন্স প্রাপ্ত দোকানের ভাড়া আদায় ক্যাম্প পরিচালনা দিনাজপুরে ৬ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতার ধর্ষণের অভিযোগে প্যাথলজি কর্মীর বিরুদ্ধে মামলা সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার দুই নাতনিকে উদ্ধারে দাদার অভিযোগ, নিরাপত্তা নিয়ে উদ্বেগ মন্ত্রণালয় ও দুদকের নিষেধাজ্ঞা উপেক্ষা করে জাল সনদে অভিযুক্ত আইসিটি শিক্ষক জয়ন্তী রাণীর বন্ধ বেতন চালুর অভিযোগ ঈশ্বরগঞ্জে ছেলের নির্যাতনে মায়ের মৃত্যুর অভিযোগ ষড়যন্ত্র মোকাবিলায় বিএনপির নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান সাবেক এমপি কাজী আলাউদ্দিনের পীরগাছায় ৩ হাজার ৭০০ কৃষককে বিনামূল্যে সার ও সরিষা বীজ বিতরণের উদ্বোধন ভিত্তিহীন অভিযোগ ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ এবং ফেসবুকে অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানাল শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল কর্তৃপক্ষ, মানহানী মামলার হুশিয়ারি গোয়ালন্দে সেবাদানকারীদের নিয়ে সংবেদনশীলতা বৃদ্ধিমূলক কর্মশালা কুলিয়ারচরে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতে উঠান বৈঠক পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের স্থগিত তৃতীয় সভা আগামী ২৩ নভেম্বর

বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব আহমদ আলী সরদারের ইন্তেকাল




সাতক্ষীরার আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের বাটরা গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও এলাকার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব আলহাজ্ব আহমদ আলী সরদার (১০৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি সাংবাদিক তৌহিদুজ্জামান-এর দাদা।

সোমবার (৮ জুন) মাগরিবের নামাজ আদায়রত অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তিনি ধর্মীয় অনুশাসন মেনে চলতেন। নামাজরত অবস্থায় তাঁর মৃত্যু সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে আত্মীয়-স্বজন, শুভানুধ্যায়ী ও সর্বস্তরের মানুষের মধ্যে গভীর শোকের ছায়া নেমে আসে।

পারিবারিক সূত্রে জানা যায়, আলহাজ্ব আহমদ আলী সরদার দীর্ঘদিন ধরে ব্যবসার পাশাপাশি সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত রেখেছিলেন। তিনি এলাকার বিভিন্ন ধর্মীয়, শিক্ষামূলক ও মানবিক কার্যক্রমে সহযোগিতা করে সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেছিলেন। তাঁর সততা, ন্যায়পরায়ণতা ও মানবিক গুণাবলীর জন্য তিনি সর্বমহলে সম্মানিত ছিলেন।

এক শতাব্দীরও বেশি সময়ের জীবন পরিক্রমায় তিনি সমাজের নানা পরিবর্তনের সাক্ষী ছিলেন। বয়োজ্যেষ্ঠ এই ব্যক্তিত্বের পরামর্শ ও অভিজ্ঞতা থেকে উপকৃত হয়েছেন এলাকার অসংখ্য মানুষ। তাঁর মৃত্যুতে পরিবার শুধু একজন অভিভাবককেই হারায়নি, এলাকাবাসী হারিয়েছে একজন অভিজ্ঞ সমাজসেবক ও মানবিক ব্যক্তিত্বকে।

মৃত্যুকালে তিনি সন্তান-সন্ততি, নাতি-নাতনি, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর নাতি সাংবাদিক তৌহিদুজ্জামান দাদার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে সকলের কাছে মরহুমের জন্য দোয়া কামনা করেছেন।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামীকাল মঙ্গলবার যোহরের নামাজ শেষে বাটরা গ্রামে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। জানাজা শেষে বাটরা বায়তুন নুর জামে মসজিদের তাহার নির্ধারিত কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

আলহাজ্ব আহমদ আলী সরদারের মৃত্যুতে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় ও সাংবাদিক মহলের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন। তাঁরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

আল্লাহ তাআলা মরহুম আলহাজ্ব আহমদ আলী সরদারকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই শোক সইবার তাওফিক দান করুন।

Tag
আরও খবর