নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৬ সাতক্ষীরার কলারোয়ায় সন্ত্রাস দমন আইনে ৫৪ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত : প্রথম ধাপ ১২ নভেম্বর, ভোট হবে ৭ ধাপে চণ্ডীদাস-রজকিনীর প্রেমগাথা, হারিয়ে যাচ্ছে সেই ঘাট লাখাইয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান। কচুয়ায় গাঁজা ও ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার 'বেগম পাড়া' নাটক নিয়ে বড় পর্দায় আসার অপেক্ষায় শাহীন আহমেদ রাজ সেবা করার প্রত্যয়ে মেম্বার পদপ্রার্থী হচ্ছেন মিজান শিক্ষকতা জীবনের ইতি, ভালোবাসায় সিক্ত ঝর্ণা ইয়াসমিনের বিদায় অসহায় বৃদ্ধ দম্পতির পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন দুই হাজার টাকা ঘুষ নিয়ে ফেঁসে যাচ্ছেন গোয়ালন্দের নির্বাচন কর্মকর্তা,ভিডিও ভাইরাল, শোকজ ‎ দিনাজপুরে অবৈধ মজুদের দায়ে ১,৩৯১ বস্তা সার জব্দ,‌ ৪ ডিলারকে জরিমানা ঝিনাইগাতী উপজেলার বিভিন্ন প্রাতিষ্ঠানিক পুকুর ও জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ সাতক্ষীরায় দুই কোমলমতি শিক্ষার্থীর মৃত্যু জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী একনেকে উঠছে ১৫ উন্নয়ন প্রকল্প সম্মেলন স্কুলের পাশে অচেতন অবস্থায় উদ্ধার অজ্ঞাত যুবক যশোর হাসপাতালে ভর্তি পীরগাছায় বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ঢাকা উত্তর সিটিতে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে শান্তিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত

রমজানে কোটি টাকার সুপার কাপ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 06-02-2023 01:49:29 pm

ফাইল ছবি

◾ স্পোর্টস ডেস্ক 


কোটি টাকার সুপার কাপ আয়োজনের তোড়জোড় শুরু করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সবকিছু ঠিক থাকলে আগামী ২ থেকে ১৩ এপ্রিল এই টুর্নামেন্টের চতুর্থ আসর অনুষ্ঠিত হবে।


বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন লিগ কমিটি চেয়ারম্যানের দায়িত্ব নেয়ার দিনই সুপার কাপ ফেরানোর ইঙ্গিত দিয়েছিলেন। স্পন্সরের জন্য বাফুফে সুপার কাপটি চূড়ান্ত করেনি এতদিন। সেই স্পন্সর অনেকটা চূড়ান্ত হয়ে যাওয়ায় সুপার কাপের রুপরেখা তৈরি করছে বাফুফে।


সোমবার বাফুফে ভবনে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ সুপার কাপ সম্পর্কে বলেন, ‘আমরা দুই একদিনের মধ্যে স্পন্সর প্রতিষ্ঠানের নামটি চূড়ান্ত করতে পারবো। ইতোমধ্যে আমরা আলোচনার মাধ্যমে টুর্নামেন্টের কার্যক্রম শুরু করেছি’।


২-১৩ এপ্রিল সুপার কাপের জন্য সময়সূচি ঠিক করেছে বাফুফে। সময় ঠিক করলেও ভেন্যু এখনো ঠিক হয়নি জানিয়ে তিনি বলেন,‘লিগ কমিটির পরিকল্পনা ছিল বঙ্গবন্ধু স্টেডিয়ামে আয়োজন করার। বাস্তবিক অর্থে সেটা সম্ভব নয়। তাই কোনো ভেন্যুতে হবে সেটি লিগ কমিটি ঠিক করবে’।


২৪ মার্চ থেকে পবিত্র রমজান মাস শুরু হবে। ফুটবলের ব্যস্ত সূচির জন্য সুপার কাপ এপ্রিলেই রেখেছে বাফুফে, ‘২৮ ফেব্রুয়ারি সুপার কাপের বাছাই শেষ হওয়ার এক সপ্তাহের মধ্যে জাতীয় দলের ক্যাম্প শুরু হবে। মার্চ উইন্ডোতে আমাদের ম্যাচ কাদের সঙ্গে সেটি আগামী সপ্তাহে নিশ্চিত হওয়া যাবে। মার্চ উইন্ডোর ম্যাচ খেলেই সুপার কাপ শুরু হবে’-বলেন সাধারণ সম্পাদক।


সুপার কাপের চূড়ান্ত পর্বে ছয়টি দল খেলবে। গত মৌসুমের শীর্ষ চারটি দল সরাসরি খেলার সুযোগ পাবে। গত মৌসুমে তৃতীয় স্থান অধিকার করা সাইফ স্পোর্টিং ফুটবল থেকে নিজেদের সরিয়ে নিয়েছে। তাই পঞ্চম স্থানে শেখ রাসেল শীর্ষ চার হিসেবে গণ্য হবে বলে জানা গেছে। টুর্নামেন্টে বাকি দুই দল আসবে বাছাই খেলে। সেই বাছাইপর্ব ১৪ ও ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। 

 

২০০৮ সালে কাজী সালাউদ্দিন বাফুফে সভাপতি হয়েই কোটি টাকার টুর্নামেন্টের ঘোষণা দিয়ে চমক দিয়েছিলেন। ২০০৯ সালে প্রথম এই টুর্নামেন্টটি মাঠে গড়ায়। পরের দুই আসর হয় ২০১১ ও ১৩ সালে। ২০১৩ সালের আসরটি হয়েছিল দেশিয় ফুটবলার দিয়ে এবং সেটার প্রাইজমানিও ছিল কম। এক যুগ আগে যে টুর্নামেন্টের প্রাইজমানি ছিল কোটি টাকা। বর্তমান বাজারমূল্যে সেটি বাড়ানোর পরিকল্পনা রয়েছে বাফুফের,‘স্পন্সর প্রতিষ্ঠানের সঙ্গে আমরা আলোচনা করব। তারাও চায় টুর্নামেন্টকে আকর্ষণীয় করতে। আমাদেরও সেই চেষ্টা রয়েছে’। 

আরও খবর





6a68d6f51ca4c-280726102109.webp
বাংলাদেশ দলের ঘাটতি কোথায় বললেন সাকিব

৪৭ দিন ২৩ ঘন্টা ৫২ মিনিট আগে