রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত জাতীয় শিক্ষা সপ্তাহে রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের শ্রেষ্ঠত্ব বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি

আশাশুনিতে ভূমি মেলা ২০২৬ উদ্বোধন



 আশাশুনিতে ৩ দিনের ভূমি সেবা মেলা ২০২৬ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলা ভূমি অফিস চত্বরে মেলার আয়োজন করা হয়। 
"জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনাঃ সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ" শ্লোগানকে সামনে রেখে অনুষ্ঠানের শুরুতে জাতীয় ভাবে টিভিতে সস্প্রচারিত মাননীয় প্রধানমন্ত্রীর উদ্বোধনী অনুষ্ঠান বড় পর্দার মাধ্যমে প্রদর্শণ করা হয়। জাতীয় পর্যায়ে উদ্বোধনী অনুষ্ঠান শেষে আশাশুনির ভূমি সেবা মেলা উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ও অতিরিক্ত দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) শ্যামানন্দ কুন্ডু লাল ফিতা কেটে মেলার শুভ উদ্বোধন করেন। পরে আলোচনা সভায় উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মশিউল হুদা তুহিনের সঞ্চালনায় সহকারী কমিশনার (ভূমি) শ্যামানন্দ কুন্ডু, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীম আহমদ খান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি স ম হেদায়েতুল ইসলাম, উপজেলা জামায়াত আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার, বিএনপির সাবেক সদস্য সচিব জাকির হোসেন বাবু, পিআইও আমিরুল ইসলাম, শিক্ষা কর্মকর্তা আতিয়ার রহমান, প্রেস ক্লাব সভাপতি এসকে হাসান সহ সেবা পেতে আশা সাধারণ মানুষ কথা বলেন। মেলা ১৯ থেকে ২১ মে পর্যন্ত চলবে এবং ভূমি সেবা পেতে আসা ব্যক্তিদের সেবা প্রদান ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে। ইউএনও শ্যামানন্দ কুন্ডু বলেন, অনলাইন নামজারি থেকে ই-পর্চা—এক ছাদের নিচে মিলছে ডিজিটাল ভূমি সেবা। ভূমি সেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার নিরলসভাবে কাজ করছে। আধুনিক প্রযুক্তিনির্ভর, স্বচ্ছ ও জবাবদিহিমূলক ভূমি ব্যবস্থাপনা গড়ে তুলতেই এ আয়োজন। এখন অনলাইন নামজারি, ভূমি উন্নয়ন কর পরিশোধ, ই-পর্চা সংগ্রহসহ বিভিন্ন সেবা সহজেই পাওয়া যাচ্ছে। এতে জনগণের সময় ও ভোগান্তি দুটোই কমছে। তিনি আরও বলেন, “মেলার মাধ্যমে সাধারণ মানুষকে ভূমি সংক্রান্ত ডিজিটাল সেবা সম্পর্কে সচেতন করা হচ্ছে। একই সঙ্গে গণশুনানি ও সরাসরি পরামর্শের মাধ্যমে দীর্ঘদিনের অনেক জটিল সমস্যারও সমাধান দেওয়া হচ্ছে।
Tag
আরও খবর