নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা

সাতক্ষীরায় ৫৬ ইউনিয়ন ভূমি অফিস সক্রিয়


সাতক্ষীরা জেলা বর্তমানে দেশের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ ভূমিসেবা কেন্দ্রসমৃদ্ধ জেলা হিসেবে পরিচিতি লাভ করেছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক কাউসার আজিজ। তিনি বলেন, জনগণের দোরগোড়ায় ভূমিসেবা পৌঁছে দিতে জেলার বিভিন্ন এলাকায় আধুনিক ও সহজসেবামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে জেলা প্রশাসন।

রোববার (১৭ মে) সকালে সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেসব্রিফিংয়ে তিনি এসব তথ্য তুলে ধরেন। তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

জেলা প্রশাসক জানান, সাতক্ষীরা জেলায় বর্তমানে ৪৩টি ভূমিসেবা কেন্দ্র চালু রয়েছে। এছাড়া ভূমিসেবা কার্যক্রমকে আরও কার্যকর ও জনগণবান্ধব করতে ৭টি উপজেলা ভূমি অফিস, ২টি পৌর ভূমি অফিস এবং ৫৬টি ইউনিয়ন ভূমি অফিস নিরলসভাবে কাজ করছে। এসব অফিসের মাধ্যমে নামজারি, খাজনা প্রদান, ভূমি সংক্রান্ত তথ্য যাচাই, রেকর্ড সংশোধনসহ বিভিন্ন সেবা সাধারণ মানুষ সহজেই পাচ্ছেন।

তিনি আরও বলেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে আগামী ১৯ মে থেকে ২১ মে পর্যন্ত তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার আয়োজন করা হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অনুষ্ঠিতব্য এ মেলায় মোট ১৬টি স্টল থাকবে। প্রতিটি স্টলে নাগরিকদের সরাসরি বিভিন্ন ধরনের ভূমিসেবা প্রদান করা হবে। পাশাপাশি ভূমি সংক্রান্ত অভিযোগ গ্রহণ করে তাৎক্ষণিক সমাধানের উদ্যোগ নেওয়া হবে।

কাউসার আজিজ বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে ভূমি ব্যবস্থাপনাকে আধুনিকায়ন করা হয়েছে। এখন মানুষ ঘরে বসেই অনলাইনের মাধ্যমে অনেক ভূমিসেবা গ্রহণ করতে পারছে। তবে মাঠপর্যায়ে জনগণের সচেতনতা বাড়ানো এবং সেবার মান আরও উন্নত করতে এ ধরনের মেলার আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি জানান, মেলার দ্বিতীয় দিনে ভূমি ব্যবস্থাপনা ও সেবার আধুনিকায়ন বিষয়ে একটি সেমিনার অনুষ্ঠিত হবে। একইদিনে শিক্ষার্থীদের অংশগ্রহণে ভূমি বিষয়ক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এতে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেবে।

মেলার শেষ দিনে বিকেলে পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে অংশগ্রহণকারী শিক্ষার্থী ও বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হবে।

জেলা প্রশাসক কাউসার আজিজের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রেসব্রিফিংয়ে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ মঈনুল ইসলাম মঈন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শরীফ আসিফ রহমানসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

Tag
আরও খবর