মেস থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার নোয়াখালীতে পলিথিন কারখানায় অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা বিনাপ্রতিদ্বন্দ্বিতায় গঠিত হচ্ছে নাগদাহ আলাইকুমারী পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির নতুন কমিটি পারফর্ম করতে না পারলে মন্ত্রিসভায় পরিবর্তন আনবেন প্রধানমন্ত্রী পবিপ্রবিতে ভেট সায়েন্স অ্যান্ড এএইচ স্টুডেন্টস' অ্যাসোসিয়েশনের নেতৃত্বে আবু বক্কর ও কাফি লাখাইয়ে  আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত। পীরগাছা উপজেলা মিনি স্টেডিয়ামের নির্মাণকাজ চালুর দাবিতে সংবাদ সম্মেলন ঝিনাইগাতীতে বন্য হাতি প্রতিরোধে টাস্কফোর্সের সক্ষমতা বৃদ্ধিতে কারিতাস সীডসের প্রশিক্ষণ ডরমেটরের দুটি আইপিএস ব্যাটারি গোপনে বিক্রি করলেন এলজিইডি প্রকৌশলী সিংড়ায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১২৬ পরিবার পেল ৭ লাখ টাকার অনুদান, পরে এডিপির উপকরণ বিতরণ বিক্ষোভে উত্তাল ভারত, দিল্লি অভিমুখে শত শত কৃষক ‎সুন্দরবনে ৩০ কেজি হরিণের মাংসসহ পাচারকারী আটক দৌলতদিয়ায় যৌনপল্লীর নারী ও শিশুদের সুরক্ষায় ‘প্রজন্ম সোপান’ প্রকল্পের উদ্বোধন কালীগঞ্জে মাদকের বড় চালান জব্দ ঝিনাইগাতীতে আইনশৃঙ্খলা কমিটির সভায় মাদক, জুয়া ও অবৈধ বালু-পাথর উত্তোলনের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা এমপি রুবেলের দক্ষিণ এশিয়ার বৃহত্তম ঔষধি উদ্ভিদ ডাটাবেজ নির্মাণে পবিপ্রবি শিক্ষার্থীর অবদান সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের পরিকল্পনা: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী পাঁচদিন ঢাকাসহ সাত বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস কুলিয়ারচরে ইউএনওর মানবিক উদ্যোগে ভাঙনের মুখে থাকা সংসার শান্তির পথে শ্যামনগরে সততা চর্চায় উদ্বুদ্ধ করতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন

ফেনসিডিলের ‘হোম ডেলিভারি’ থামাল র‍্যাব: চৌগাছায় ২১১ বোতলসহ গ্রেফতার ২, প্রাইভেটকার জব্দ

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে প্রাইভেটকারের ডলায় করে ফেনসিডিল নিয়ে যশোরের দিকে আসছিল দুই মাদক কারবারি। কিন্তু শেষ রক্ষা হলো না। র‍্যাবের পাতা বিশেষ ফাঁদে তল্লাশি চৌকিতেই ধরা পড়ল ২১১ বোতল ফেনসিডিলের চালান। জব্দ করা হলো মাদক বহনে ব্যবহৃত সাদা প্রাইভেটকারটিও।১৫ মে (২০২৬) ভোর ৫টার দিকে যশোরের চৌগাছা থানাধীন মৃধাপাড়া মহিলা কলেজ গেটের সামনে এই সফল অভিযানটি চালায় র‍্যাব-৬, সিপিসি-৩ (যশোর ক্যাম্প)।

র‍্যাব জানায়, সীমান্ত এলাকা থেকে মাদকের একটি বড় চালান প্রাইভেটকারে করে পাচার হচ্ছে— এমন গোপন সংবাদের ভিত্তিতে ভোর রাতেই চৌগাছার মৃধাপাড়া এলাকায় চেকপোস্ট বসায় র‍্যাবের আভিযানিক দল। ভোর ৫টা ১০ মিনিটের দিকে মহেশপুরের দিক থেকে আসা সন্দেহভাজন একটি সাদা প্রাইভেটকারকে থামার সংকেত দেওয়া হয়।

গাড়িটি থামানোর পর তল্লাশি শুরু করলে পেছনের ডালার ভেতর থেকে সাদা প্লাস্টিকের বস্তাভর্তি ২১১ বোতল আমদানি নিষিদ্ধ ফেনসিডিল (Wincerex) উদ্ধার করা হয়।মাদক পাচারের অভিযোগে র‍্যাব ঘটনাস্থল থেকেই দুইজনকে গ্রেফতার করে। তারা হলেন: শ্রী চিরঞ্জিৎ (২৮): ঝিকরগাছা থানার কাগমারী গ্রামের ফুলচাঁনের ছেলে মোঃ বাবলুর রহমান (৪৪) এবং একই থানার মোহাম্মাদপুর গ্রামের মৃত শুকুর আলীর ছেলে।

র‍্যাব-৬-এর যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর এ.টি.এম ফজলে রাব্বী প্রিন্স জানান, উদ্ধারকৃত ফেনসিডিল ও প্রাইভেটকারটি উপস্থিত সাক্ষীদের সামনে নিয়ম মেনে জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে মালামালসহ তাদেরকে চৌগাছা থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে র‍্যাবের এমন কঠোর ও নিয়মিত অভিযান সামনেও অব্যাহত থাকবে বলে তিনি স্পষ্ট জানান।


আরও খবর