সাতকানিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা চালকের মর্মান্তিক মৃত্যু আশাশুনিতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলে রাসায়নিক স্প্রে করে আশফল বাগান নষ্টের অভিযোগ, ক্ষতি প্রায় ৪ লাখ টাকা বানিয়াচংয়ে দায়িত্ব নিয়ে দুই চেয়ারম্যানের দ্বন্দ্ব, অর্ধশতাধিক আহত খড় শুকানোকে কেন্দ্র করে হামলা, গৃহবধূর মৃত্যু শ্রীমঙ্গল উপজেলা ক্রীড়া সংস্থার৭ সদস্যের এ্যাডহক কমিটির অনুমোদন আগরদাড়ীতে শিক্ষককে গণপিটুনি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব আহমদ আলী সরদারের ইন্তেকাল হত্যা না আত্মহত্যা, ধোঁয়াশায় পরিবার শাশুড়িকে কুপিয়ে হত্যার চেষ্টার আসামি দেড় মাসেও গ্রেপ্তার হয়নি কচুয়ায় মৃত্যুর আড়াই মাস পর কবর থেকে কন্যা শিশুর লাশ উত্তোলন আশাশুনি উপজেলা তরুণ দলের কমিটি অনুমোদন ★নাভিদ সভাপতি, সাইফুল সম্পাদক মাদারীপুরের ডাসারে মাদকসহ ও বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত মোট ৪ জন আসামিকে গ্রেফতার করে,ডাসার থানা পুলিশ। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা শৈলকুপায় কলেজছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে সংবাদ সম্মেলন, সুষ্ঠু তদন্তের দাবি স্বামী ও শ্বশুরবাড়ির নির্যাতনে কলেজছাত্রী ফারজানার নির্মম মৃত্যু: পরিকল্পিত হত্যাকাণ্ডের অভিযোগ, বিচারের দাবিতে ক্ষোভ লালপুরের বিলমাড়ীয়া সরকারি ফুটবল মাঠ নিয়ে নতুন স্বপ্ন কচুয়ায় ১০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার রায়পুরে কর্তৃপক্ষের অবহেলায় খুলছেন অননুমোদিত ক্লিনিক, ভূয়া ডাক্তার সিনথিয়া দিচ্ছেন গাইনী রোগের জটিল চিকিৎসা ‎ দেওয়ানগঞ্জের ডাংধরায় ১১০ বোতল ভারতীয় মদ উদ্ধার

পশ্চিম সুন্দরবনে বাঘের আক্রমনে এক মৌয়াল গুরুতর আহত

 পশ্চিম সুন্দরবন সাতক্ষীরারেঞ্জের আওতায় সুন্দরবনের কাছিকাটা এলাকায় পায়রাটুনি খাল সংলগ্ন মধু সংগ্রহ করতে গিয়ে বাঘের আক্রমনে বাবলু গাজী(৪৫) নামে এক মৌয়াল গুরুতর আহত হয়েছেন।  তিনি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউপির ডুমুরিয়া গ্রামের মালেক গাজীর ছেলে। 

সোমবার (১১মে) সকালে আহত মৌয়ালকে সুন্দরবন থেকে বনবিভাগ বুড়িগোয়ালিনী ষ্টেশন অফিস সংলগ্ন এলাকায় নিয়ে আসা হয়। 

আহত মৌয়ালের সাথিরা জানান,রোববার সকালে  এলাকার বাসিন্দা মাঝি ইউসুফ গাজীর নেতৃত্বে একদল মৌয়াল সুন্দরবনে মধু সংগ্রহ করতে যান।  পায়রাটুনি এলাকায় মধু সংগ্রহকালিন হঠাৎ ঝোপের মধ্য থেকে একটি বাঘ বাবলু গাজীর উপর ঝাঁপিয়ে পড়ে।  এসময় সঙ্গে থাকা অন্যান্য মৌয়ালরা লাঠি-সোঠা নিয়ে হাঁক ডাক করে চিৎকার করতে করতে এগিয়ে আসলে বাঘটি ছেড়ে চলে যায়।  পর বাবলু গাজীকে উদ্ধার করে দ্রুত এলাকা ত্যাগ করে লোকালয়ে চলে আসেন। বাঘের আক্রমনে তার শরীরে ঘাড়ে,মাথায় গুরুতর জখম হন।  

আহতের পিতা মালেক গাজী বলেন একসাথে মধু সংগ্রহকালিন সময়ে হঠাৎ বাঘ আক্রমন করে ছেলেকে।  তবে সে এখনও জীবিত আছে।  আক্রান্ত বাবলু গাজীর স্বজনরা জানান, তার শরীরে কয়েকটি স্থানে গভীর ক্ষত রয়েছে।  বর্তমানে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।  

এ বিষয়ে বনবিভাগের কর্মকর্তাবৃন্দ বলেন মৌয়ালদের সুন্দরবনে প্রবেশের সময় নিরাপত্তা ব্যবস্থা মেনে চলার নির্দেশনা দেওয়া হলেও বাঘের আক্রমনের মতো দূর্ঘটনা মাঝে মধ্যে ঘটে।  আহত মৌয়ালের চিকিৎসার বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে বলে জানান।  



Tag
আরও খবর



deshchitro-6a22d250252b5-050626074240.webp
গলাচিপায় বজ্রাঘাতে কৃষকের মৃত্যু

৩ দিন ১৮ ঘন্টা ১৫ মিনিট আগে