শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত জাতীয় শিক্ষা সপ্তাহে রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের শ্রেষ্ঠত্ব বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি লোহাগাড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু

ঝিনাইগাতীর ধানশাইল ইউনিয়নে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ধানশাইল ইউনিয়নে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১০ মে ২০২৬ রবিবার আয়োজিত এ প্রশিক্ষণে আত্মনির্ভরশীল দলের ২০ জন সদস্য অংশগ্রহণ করেন। কারিতাস বাংলাদেশ, ময়মনসিংহ অঞ্চল-এর সীড়স-এসএফ কর্মসূচি, ঝিনাইগাতী উপজেলা এ প্রশিক্ষণের আয়োজন করে। “সুশীল সমাজ ও সরকারি খাতের কর্মসূচিকে শক্তিশালী করার জন্য সমাজে দুর্নীতি প্রতিরোধ” শীর্ষক এ প্রশিক্ষণে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা শাহরীয়ার শামীম। সহায়তা করেন কারিতাস সীডস কর্মসূচির মাঠ সহায়ক সালসেং মৃ। প্রশিক্ষণে বক্তারা সমাজে দুর্নীতির নেতিবাচক প্রভাব, স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে অংশগ্রহণকারীদের নৈতিক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধির আহ্বান জানানো হয়। মর্যাদাপূর্ণ ও স্থায়িত্বশীল আর্থ-সামাজিক ক্ষমতায়ন (সীডস) কর্মসূচির সহায়তায় আয়োজিত এ প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা দুর্নীতি প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন এবং এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার দাবি জানান।

Tag
আরও খবর