নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা

সদর হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে জরুরি হস্তক্ষেপের আহ্বান



সাতক্ষীরা সদর হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে ধারণক্ষমতার কয়েকগুণ বেশি রোগী ভর্তি থাকায় চরম ভোগান্তির মধ্যে চিকিৎসাসেবা চলছে। মাত্র ৫ শয্যার এই ওয়ার্ডে প্রতিদিন প্রায় ৪০ থেকে ৪৫ জন রোগী চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে। অতিরিক্ত রোগীর চাপ, অপর্যাপ্ত বেড এবং অস্বাস্থ্যকর পরিবেশের কারণে রোগী ও স্বজনদের মধ্যে উদ্বেগ বাড়ছে।

হাসপাতালের পশ্চিম পাশে অবস্থিত ডায়রিয়া ওয়ার্ডটির চারপাশে দীর্ঘদিন ধরে ময়লা-আবর্জনা জমে রয়েছে। নোংরা পরিবেশের মধ্যেই রোগীদের চিকিৎসাসেবা দিতে হচ্ছে বলে অভিযোগ করেছেন রোগীদের স্বজনরা। তাদের দাবি, ডায়রিয়ার মতো সংক্রামক রোগের জন্য এমন পরিবেশ অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং এতে নতুন করে রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হচ্ছে।

বিশেষ করে একই ওয়ার্ডে শিশু ও বয়স্ক রোগীদের একসঙ্গে চিকিৎসা দেওয়ায় সংক্রমণের ঝুঁকি আরও বৃদ্ধি পাচ্ছে বলে মনে করছেন সচেতন নাগরিকরা। ওয়ার্ডে পর্যাপ্ত জায়গা না থাকায় অনেক রোগীকেই মেঝেতে কিংবা গাদাগাদি করে অবস্থান করতে হচ্ছে। এতে রোগীদের স্বাভাবিক চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে।

রোগীদের স্বজনরা জানান, হাসপাতালে প্রয়োজনীয় পরিচ্ছন্নতা ব্যবস্থা না থাকায় দুর্গন্ধ ও নোংরা পরিবেশে রোগীদের থাকতে হচ্ছে। এছাড়া পর্যাপ্ত স্যালাইন স্ট্যান্ড, বেড ও বসার জায়গার সংকটও রয়েছে। অনেক সময় রোগীদের বাইরে দাঁড়িয়ে থেকে চিকিৎসার অপেক্ষা করতে হচ্ছে।

স্থানীয় সচেতন মহল বলছে, গরমের সময় ডায়রিয়া রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষের আরও আগে থেকেই প্রস্তুতি নেওয়া প্রয়োজন ছিল। কিন্তু বাস্তবে ওয়ার্ডের পরিবেশ ও চিকিৎসাসেবার চিত্র অত্যন্ত হতাশাজনক।

এ অবস্থায় দ্রুত ডায়রিয়া ওয়ার্ডের পরিবেশ উন্নয়ন, নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত, অতিরিক্ত বেডের ব্যবস্থা এবং পৃথকভাবে শিশু ও বয়স্ক রোগীদের চিকিৎসাসেবা চালুর দাবি জানিয়েছেন রোগীর স্বজন ও স্থানীয়রা।

এ বিষয়ে সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য, জেলা প্রশাসক ও স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। একই সঙ্গে হাসপাতালের সার্বিক স্বাস্থ্যসেবার মানোন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়েছে।

তবে এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তাদের কারও সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

Tag
আরও খবর