আগামী প্রজন্মের জন্য নিরাপদ বাংলাদেশ রেখে যেতে হবে: তারেক রহমান এসএসসি পরীক্ষার ফল প্রকাশ সোমবার সকাল ১০টায় ভ্রমণ যখন হয়ে ওঠে সহায়তার হাত, ট্যুরিস্ট ক্লাব সাস্ট এর ব্যতিক্রমী প্রয়াস সেনবাগে ‘মা মঞ্জিল’ নিয়ে চাঞ্চল্য, মালিকের ছত্রছায়ায় কয়েক বছর ধরে চলছে দেহ ব্যবসা শ্রীমঙ্গলে বিএনপির দুর্দিনের নিবেদিতপ্রাণ কর্মীর পাশে দাঁড়ালেন বিএনপি নেতা তাজ উদ্দিন তাজু লোহাগড়ায় করফা মধুমতি যুবসংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন দিঘলিয়া ইউনিয়ন একাদশ ক্ষেতলালে ইসলামী পাঠাগারের যাত্রা শুরু লালপুরে খালে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু লালপুরে পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহত্যা জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উলপক্ষে ঈশ্বরগঞ্জে বিএনপির আনন্দ মিছিল লাখাইয়ে পুলিশের অভিযানে ৫৩৩পিচ ইয়াবা এবং নগদ অর্থ সহ গ্রেপ্তার- ০২। বর্তমান সরকার শিক্ষার উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে : বানিয়াচংয়ে হুইপ জি কে গউছ ‎ ‎রামপালে সংসার চালাতে মাথার চুল বিক্রি করলেন রেহেনা বেগম লালপুরে স্বামী-স্ত্রীসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, আড়াই কেজি গাঁজা উদ্ধার তা’মীরুল মিল্লাতে ফকীহ ইব্রাহিম খলিলের ‘নাসিহা’ কিতাবের মোড়ক উন্মোচন নোয়াখালীতে বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি, গুলিবিদ্ধ ২: পাওনা টাকা নিয়ে বিরোধ, গোয়ালন্দে যুবলীগ নেতা খুন; দুই ঘণ্টায় গ্রেপ্তার অভিযুক্ত সরকারের নির্দেশনায় সমৃদ্ধভাবে আমরা বাংলাদেশ গড়তে চাই,পানি সম্পদ প্রতিমন্ত্রী, ফরহাদ হোসেন আজাদ শেরপুরের ঝিনাইগাতী থানা পুলিশের অভিযানে ৬০০ বোতল ভারতীয় মদ উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমানের আহ্বানে লোহাগাড়ায় পরিচ্ছন্নতা অভিযানে যুবদল নেতা জসিম উদ্দিন

জয়পুরহাটে চিকিৎসকের জমি দখলের চেষ্টা ও ২০লাখ টাকা চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার-২

জয়পুরহাট শহরের নতুনহাট এলাকায় এক চিকিৎসকের জমি দখলের চেষ্টা ও অভিনব কায়দায় ২০লাখ টাকা চাঁদাবাজির অভিযোগে শরিফুল ইসলাম ও সুলতান ফকির নামের ২জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
 
শনিবার (০৯ মে) সকালে শহরের নতুনহাট এলাকা থেকে সদর থানা পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলো, শহরের নতুনহাট সরদার পাড়া এলাকার সজিব উদ্দীনের ছেলে শরিফুল ইসলাম (৫৫) ও একই এলাকার মৃত ছলিম উদ্দীনের ছেলে সুলতান ফকির (৬০)।
 
মামলার বিবরণে জানা যায়, জয়পুরহাট পৌর সদরের নতুনহাট সরদারপাড়া এলাকার মৃত সরদার মোবারক আলীর ছেলে বীর মুক্তিযোদ্ধা পরিবারভুক্ত ডাঃ মো. রফিকুল মোবারক রুবেল দীর্ঘদিন ধরে ক্রয়সূত্রে প্রাপ্ত ওয়ারিশি জমি ভোগদখল করে আসছেন। সম্প্রতি ওই জমিতে নির্মাণ কাজ শুরু করতে গেলে গ্রেপ্তারকৃতরা তাদের লোকজনসহ অভিনব কায়দায় ২০ লাখ টকা চাঁদা দাবি করে নির্মাণকাজ বন্ধ করে দেয়। অভিযুক্তরা দাবি করে যে পূর্বে কম দামে জমি বিক্রি করা হয়েছিল, বর্তমানে জমির মূল্য বৃদ্ধি পাওয়ায় পুনরায় ২০ লাখ টাকা দিতে হবে। টাকা না দিলে জমিতে কাজ করতে দেওয়া হবে না এবং প্রাণনাশের হুমকিও দেয়। গত ২৮ এপ্রিল সকালে তারা দেশীয় অস্ত্র নিয়ে কয়েকজন ব্যক্তি জমিতে প্রবেশ করে দখলের চেষ্টা চালায় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ সময়  তারা ইট দিয়ে ঘেড়াও করা জমির গেট ভাঙচুর করে এবং ভয়ভীতি প্রদর্শন করে চাঁদা দাবি করে বলে জানান ভুক্তভোগী ডাঃ মো. রফিকুল মোবারক রুবেল।
 
এ ব্যাপারে ভুক্তভোগী ডাঃ মো. রফিকুল মোবারক রুবেল বাদি হয়ে গ্রেপ্তারকৃতরাসহ অজ্ঞাতনামা মোট ১৪/১৫ জনের বিরুদ্ধে জয়পুরহাট থানায় অভিযোগ দায়ের করলে, থানার অফিসার ইনচার্জ নূরে আলম সিদ্দিকী মামলাটি রেকর্ড করেন। 
 
উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা মকলেছুর রহমান অভিযান চালিয়ে ২জনকে গ্রেপ্তার করেন এবং তাদেরকে আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করেন। 
 

জয়পুরহাট থানার অফিসার ইনচার্জ নূরে আলম সিদ্দিকী জনান, সম্প্রতি বিভিন্ন জায়গায় নিরিহ জমির মালিকরা ঘড়-বাড়ি করতে গিয়ে চাঁদাবাজির শিকার হচ্ছেন। অনেক আগে জমি বিক্রি করার পরও তাদের ওয়ারিশরা নতুনকরে টাকা আদায়ের ফন্দি করে এমন ঘটনা ঘটাচ্ছে। ভবিষৎতে কারো সাথে এমন ঘটনা ঘটলে থানায় অভিযোগ করলে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বর্তমান সরাকারের নির্দেশনায় চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ।
Tag
আরও খবর


deshchitro-6a76458ea9304-080826025230.webp
সাতকানিয়ার ইয়াসিনের সাগরে মৃত্যু

১ দিন ৪ ঘন্টা ২১ মিনিট আগে