নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা

প্রকল্পে অনিয়ম, কোটি টাকা লুটপাটের অভিযোগ


সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) অফিসকে কেন্দ্র করে ঘুষ আদায়, অনিয়ম ও প্রকল্প তদারকিতে বহিরাগত লোক নিয়োগের অভিযোগে এলাকাজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, পিআইও মফিজুর রহমানের আশ্রয়-প্রশ্রয়ে স্বপন কুমার মন্ডল নামের এক ব্যক্তি দীর্ঘদিন ধরে অফিসের কার্যক্রম নিয়ন্ত্রণ করে আসছেন।

স্বপন কুমার মন্ডল ধলবাড়িয়া ইউনিয়নের দাড়িয়ালা গ্রামের বাসিন্দা এবং ২০১২ সালে উকশা মাধ্যমিক বিদ্যালয়ে অফিস সহকারী হিসেবে নিয়োগ পান। তবে অভিযোগ রয়েছে, তিনি বছরের পর বছর বিদ্যালয়ে উপস্থিত না থেকেও হাজিরা খাতায় নিয়মিত স্বাক্ষর দেখিয়ে বেতন তুলছেন। এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল কবির জানান, তাকে একাধিকবার সতর্ক করা হলেও কোনো ফল হয়নি।

অভিযোগ অনুযায়ী, স্বপন সরকারি কর্মচারী না হয়েও পিআইও অফিসে বসে কম্পিউটারে কাজ করেন, প্রকল্প তদারকি করেন এবং ঘুষ আদায়ের দায়িত্ব পালন করেন। এমনকি ছুটির দিনেও তাকে অফিসে কাজ করতে দেখা গেছে। পিআইও মফিজুর রহমান ছুটিতে থাকলেও স্বপনের মাধ্যমে অফিস পরিচালিত হচ্ছে বলে অভিযোগ রয়েছে।

স্থানীয়দের দাবি, গত প্রায় ১৭ বছর ধরে স্বপন ‘ছায়া পিআইও’ হিসেবে কাজ করছেন। উপজেলার ১২টি ইউনিয়নের বিভিন্ন প্রকল্পে তার সরাসরি হস্তক্ষেপ রয়েছে। প্রকল্পের কাজ পাইয়ে দেওয়া, টেন্ডার প্রক্রিয়ায় প্রভাব খাটানো এবং ঠিকাদারদের কাছ থেকে পার্সেন্টেজ নেওয়ার অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে।

বিভিন্ন প্রকল্পে অনিয়মের চিত্রও সামনে এসেছে। খড়িতলা-খুবদিপুর সড়কে ৩০ লাখ টাকার একটি কালভার্ট নির্মাণ প্রকল্পে নিম্নমানের কাজ করে বিপুল অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে। একইভাবে টেংরাখালি খাল খনন প্রকল্পে নামমাত্র কাজ দেখিয়ে কোটি টাকা লুটপাটের অভিযোগ উঠেছে। এসব প্রকল্পে প্রকৃত ঠিকাদারের পরিবর্তে ভুয়া নাম ব্যবহার করা হয়েছে বলে জানা গেছে।

এছাড়া পিআইও মফিজুর রহমানের বিরুদ্ধে প্রতিটি প্রকল্প থেকে প্রায় ২৫ শতাংশ হারে ঘুষ নেওয়ার অভিযোগ রয়েছে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের ভাষ্য অনুযায়ী, প্রকল্পের অর্থের একটি অংশ অফিস ও সাংবাদিকদের নামেও নেওয়া হয়, যার ফলে উন্নয়ন কাজ ব্যাহত হচ্ছে।

অভিযোগ রয়েছে, মফিজুর রহমান তার দায়িত্ব পালনকালে বিভিন্ন স্থানে একই ধরনের দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন। এর আগে বরগুনার আমতলীতে কর্মরত থাকাকালেও তার বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের সংবাদ প্রকাশিত হয়।

এদিকে, আরশাদ নামে আরেক ব্যক্তিকে মোটরসাইকেল চালক ও বডিগার্ড হিসেবে ব্যবহার করে প্রকল্প তদারকির নামে ঘুষ আদায়ের কাজে নিয়োজিত রাখার অভিযোগ উঠেছে। সরকারি অফিসে অনুমোদন ছাড়া এভাবে লোক নিয়োগ নিয়ে প্রশ্ন উঠেছে সর্বমহলে।

এ বিষয়ে পিআইও মফিজুর রহমানের কাছে জানতে চাইলে তিনি প্রকল্পের তথ্য ও বরাদ্দ সম্পর্কে কোনো স্পষ্ট জবাব দিতে অস্বীকৃতি জানান। অপরদিকে, তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষয়টি সম্পর্কে অজ্ঞতা প্রকাশ করেন।

পুরো ঘটনায় কালীগঞ্জ উপজেলাজুড়ে ক্ষোভ বিরাজ করছে। স্থানীয় জনগণ জেলা প্রশাসক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি তদন্ত ও ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

Tag
আরও খবর