পে-স্কেলের গেজেট কবে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট দিনাজপুরে ১০কেজি ওজনের গাঁজার গাছ ও ৩হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক ‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের

কুলিয়ারচরে সপ্তাহব্যাপী ‘পৌর কর মেলা’র শুভ উদ্বোধন

কিশোরগঞ্জের কুলিয়ারচরে বকেয়া পৌরকর আদায়ের লক্ষ্যে সপ্তাহব্যাপী ‘পৌর কর মেলা’র আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করা হয়েছে। 

রবিবার (৩ মে) সকাল সাড়ে ১০টায় কুলিয়ারচর বাজারস্থ শহীদ সেলিম স্মৃতি সংসদ প্রাঙ্গণে ফিতা কেটে এ মেলার আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন, প্রধান অতিথি পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মো. ইয়াসিন খন্দকার। 

এ সময় উপস্থিত ছিলেন, পোর বিএনপির সাধারণ সম্পাদক হাজী মো. শাহ আলম, পৌর বিএনপির ১ নং সদস্য মোহাম্মদ সাইয়ুম সিদ্দিকী, পৌর কর মেলার আহবায়ক ও প্রাথমিক শিক্ষা অফিসার মো. মাসুদুর রহমান, কুলিয়ারচর থানা অফিসার ইনচার্জ ওসি কাজী আরিফ উদ্দীন, যুবদলের আহবায়ক আজহার উদ্দিন লিটন, পৌর প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ মিনহাজুল ইসলাম, পৌরসভা কর আদায় করি সাহজাহান মিয়া, সহকারি কর আদায় কারি নয়ন বর্মন, হিসাব রক্ষক কর্মকর্তা বিধান চন্দ্র দাস সহ পৌর কর্মচারী বৃন্দ।

পৌরসভা সূত্রে জানা যায়, পৌর এলাকার নাগরিক সুবিধা বৃদ্ধি এবং চলমান উন্নয়ন কর্মকাণ্ডকে আরও গতিশীল করতে নিয়মিত কর প্রদানের বিকল্প নেই। পৌরবাসীকে দীর্ঘদিনের বকেয়া কর পরিশোধে উৎসাহিত করা এবং ভোগান্তিমুক্ত সেবা নিশ্চিত করতেই এ মেলার আয়োজন করা হয়েছে।

পৌরসভার তথ্যানুযায়ী, মোট হোল্ডিং সংখ্যা ৮,১৪২টি। এর মধ্যে সরকারি হোল্ডিং ২৭টি, বাণিজ্যিক ৫১২টি এবং আবাসিক হোল্ডিং ৭,৬০৩টি। ১৯৯৯ থেকে ২০২৫ অর্থ বছর পর্যন্ত বকেয়া পৌরকর আছে ১,৫৬,৬৪,৩৬২ (এক কোটি ছাপ্পান্ন লক্ষ চৌষট্টি হাজার তিন শত বাষট্টি) টাকা, এবং চলতি ২৫-২৬ অর্থ বছরের অনাদায়ী কর আছে ৬৭,৯৯,৯৫৫ (সাতষট্টি লক্ষ নিরানব্বই হাজার নয় শত পঞ্চান্ন) টাকা। অর্থাৎ চলতি অর্থ বছর সহ অনাদায়ী মোট কর আছে ২,২৪,৬৪,৩১৭ (দুই কোটি চব্বিশ লক্ষ চৌষট্টি হাজার তিন শত সতের) টাকা যা মোট করের ২৪/১৭%। এবং ২০২৪-২০২৫ অর্থবছরে মোট আদায় হয়েছে ৪৯,৯৩,১৫৮ টাকা।

সপ্তাহব্যাপী এই মেলায় করদাতাদের জন্য বিশেষ সুবিধা রাখা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। মেলায় ১৯৯৯ থেকে ২০২৫ অর্থ বছর পর্যন্ত বকেয়া কর পরিশোধকারী কর মূল্যের ১৫℅ ডিসকাউন্ট অফারে কর পরিশোধ করতে পারবেন। 

পৌর প্রশাসক মো. ইয়াসিন খন্দকার বলেন, পৌরসভার উন্নয়ন মানেই নাগরিকের উন্নয়ন। তাই সময়মতো কর প্রদান করে উন্নয়ন কর্মকাণ্ডে অংশীদার হওয়া প্রতিটি সচেতন নাগরিকের দায়িত্ব। তিনি আরও বলেন, পৌরবাসীর সুবিধার্থে আয়োজিত এ মেলা আগামী এক সপ্তাহ পর্যন্ত চলবে। মেলায় উপস্থিত হয়ে বকেয়া কর পরিশোধের জন্য পৌরসভার পক্ষ থেকে সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে।

এছাড়াও প্রতি অর্থ বছরের এক বছরের সম্পূর্ণ কর পরিশোধে, ১ম তিন মাসে কর পরিশোধে ১০℅, ২য় তিন মাসে পরিশোধে ৭.৫%এবং ৩য় তিন মাসে পরিশোধে ৫℅ কর রেওয়ায়ত বা ছাড়ে কর পরিশোধের বিধান রয়েছে। 

আরও খবর