নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা

সাতক্ষীরায় ৪ বছরের শিশুকে যৌন নিপীড়নের চেষ্টা থানায় অভিযোগ



সাতক্ষীরা সদর উপজেলার রইচপুর গ্রামে চার বছরের এক শিশুকে আম খাওয়ানোর প্রলোভন দেখিয়ে বাগানে নিয়ে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগ উঠেছে। এই ঘটনায় ভুক্তভোগী শিশুর পিতা মোঃ আব্দুল্লাহ বাদী হয়ে  বুধবার (২৯ এপ্রিল) সাতক্ষীরা সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্ত বিবাদী হলো একই গ্রামের আব্দুল মজিদের ছেলে মোঃ জুনায়েদ হোসেন (১৭)।


অভিযোগ সূত্রে জানা গেছে, ২৭ এপ্রিল ২০২৬ তারিখ সন্ধ্যা আনুমানিক ৬:৩০ ঘটিকার সময় ভুক্তভোগী শিশুটি বাড়ির পাশে অন্য শিশুদের সাথে খেলা করছিল। এসময় অভিযুক্ত জুনায়েদ হোসেন শিশুটিকে আম খাওয়ানোর কথা বলে প্রলোভন দেখিয়ে স্থানীয় জনৈক শরিফুল ইসলামের বাগানে নিয়ে যায়।


বেশ কিছুক্ষণ পর শিশুটির দাদি তাকে খুঁজতে বের হলে অন্য শিশুদের মারফত জানতে পারেন যে, জুনায়েদ তাকে বাগানের দিকে নিয়ে গেছে। দাদি বাগানের ভেতর গিয়ে খুঁজতে থাকলে একপর্যায়ে শিশুটির কান্নার শব্দ পান। তখন অভিযুক্ত জুনায়েদ শিশুটির মুখ চেপে ধরে আত্মগোপনের চেষ্টা করে। একপর্যায়ে দাদি কাছে চলে এলে অভিযুক্ত কিশোর শিশুটিকে ফেলে রেখে দৌড়ে পালিয়ে যায়।


উদ্ধারের পর শিশুটি তার পরিবারকে জানায়, জুনায়েদ তাকে বাগানে নিয়ে জোরপূর্বক পোশাক খুলে ফেলে এবং শ্লীলতাহানির চেষ্টা চালায়। শিশুটি চিৎকার করতে চাইলে তার গলা চেপে ধরা হয়। ঘটনার পর শিশুটি অসুস্থ হয়ে পড়লে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।


ভুক্তভোগী শিশুর পিতা মোঃ আব্দুল্লাহ অভিযোগে উল্লেখ করেন, অভিযুক্ত জুনায়েদ গত ৬ মাস ধরে বিভিন্ন সময়ে তার মেয়েকে ডেকে নিয়ে মারধর ও উত্ত্যক্ত করে আসছিল। ঘটনার পর স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করে ব্যর্থ হওয়ায় তিনি আইনের আশ্রয় নিয়েছেন। তিনি এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।


সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুর রহমান অভিযোগ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag
আরও খবর