শিল্পকলায় বিনামূল্যে ৬ সিনেমা দেখা যাবে শেখ হাসিনার সঙ্গে দেশে ফিরতে চান সাকিব আল হাসান গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হবে: মির্জা ফখরুল গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে সতর্ক করল পুলিশ কক্সবাজারে হবে আঞ্চলিক রাসায়নিক পরীক্ষাগার, কমবে মাদক মামলার জট: স্বরাষ্ট্রমন্ত্রী ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন পীরগাছায় জমি নিয়ে বিরোধে গাছ ও বাঁশঝাড় কেটে ফেলার অভিযোগ লোহাগাড়ায় বিদ্যুতের ভয়াল স্পর্শে হেফজ ছাত্রের মৃত্যু দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট , কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষার এক সুদীর্ঘ ইতিহাসের ধারক ও বাহক - এমপি জাহাঙ্গীর আলম ঢাবির গ্রাফিক ডিজাইন বিভাগের চেয়ারম্যান হলেন জয়পুরহাটের টুটুল ব্রহ্মপুত্র নদে নিখোঁজের ৩ দিন পর কৃষকের মরদেহ উদ্ধার পীরগাছা বিএম কলেজের নতুন ভারপ্রাপ্ত অধ্যক্ষ আইয়ুব হোসেনকে সংবর্ধনা *কক্সবাজার জেলার দরিয়ানগর এলাকায় বিপজ্জনকভাবে প্যারাসেইলিং পরিচালনা করে পর্যটকের মৃত্যু ঘটানোয় দায়েরকৃত হত্যা মামলার ১নং আসামি গ্রেফতার।* নোয়াখালীতে বিএনপি নেতাকে হত্যার উদ্দেশ্যে গুলি, লাগল সহযোগীর বুকে বন্যার্তদের পাশে ‘লোহাগাড়া সোশ্যাল সোসাইটি’, ক্ষতিগ্রস্ত পরিবার পেল ঢেউটিন লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিক সংকটাপন্ন আদমদীঘিতে গাঁজা-মদসহ আটক তিন জনের জেল-জরিমানা আদমদীঘিতে ৫শ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার নোয়াখালীতে প্রাইম মিনিস্টার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে সংঘর্ষ, আহত-২৪ নোয়াখালীতে প্রাইম মিনিস্টার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে সংঘর্ষ, আহত-২৪

আশাশুনি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনু্ষ্ঠিত



 আশাশুনি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (২৯ এপ্রিল) সকাল ১০.৩০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। 
মুসলিম এইড ইউকে বাংলাদেশ ফিল্ড অফিসের সহযোগিতায় ইকো সোশ্যাল ডেভেলমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) কর্তৃক বাস্তবায়নাধীন Inclusive Community Resilience to Disaster and Climate Vulnerabilities (ICRDCV-III) প্রকল্প সভা আয়োজন ও সমন্বয়ে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিকে সার্বিক সহায়তা প্রদান করে।উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডুর সভাপতিত্বে ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আমিরুল ইসলামের সঞ্চালনায়
সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নিতিশ কুমার গোলদার, সমাজ সেবা অফিসার মোঃ রফিকুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, প্রাণিসম্পদ বিভাগ, মৎস্য অধিদপ্তর, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, মহিলা বিষয়ক অধিদপ্তর, যুব উন্নয়ন অধিদপ্তর, এলজিইডি, প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা বিভাগ, এবং আশাশুনি থানাসহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া প্রতাপনগর, আনুলিয়া, শ্রীউলা ও আশাশুনি সদর ইউপি চেয়ারম্যানবৃন্দ, প্রেসক্লাব সভাপতি ও সম্পাদক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং ব্র্যাক, সুশীলন, আইডিয়াল, কারিতাস, বারসিক, উত্তরন ও ইএসডিসহ এনজিও প্রতিনিধিরাও সভায় অংশগ্রহণ করেন। সভায় দুর্যোগ প্রস্তুতি বিষয়ে আলোচনায় অংশগ্রহণকারী বিভিন্ন দপ্তর তাদের নিজ নিজ প্রস্তুতির অগ্রগতি সভাকে  অবহিত করেন।উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জানান, আশাশুনি উপজেলায় বর্তমানে মোট ১০৮টি দুর্যোগ আশ্রয় কেন্দ্র প্রস্তুত রয়েছে। সিপিপির সহকারী পরিচালক মুন্সি নুরমোহাম্মদ ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রগুলো সচল ও কার্যকর রাখতে আশ্রয় কেন্দ্র ব্যবস্থাপনা কমিটির সদস্যদের প্রশিক্ষণের উদ্যোগ গ্রহণের জন্য ICRDCV-III প্রকল্প কর্তৃপক্ষকে সাধুবাদ জানান। সভায় জরুরি ভিত্তিতে পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন বাঁধসমূহের জরুরি সংস্কার এবং দুর্যোগকালীন সময়ে জনগণের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়গুলো গুরুত্বসহকারে আলোচিত হয়। এসব বিষয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিদের নির্দেশনা প্রদান করেন।
সভায় মুসলিম এইড ইউকে বাংলাদেশ ফিল্ড অফিসের প্রজেক্ট কো-অর্ডিনেটর (হিউম্যানিটেরিয়ান) এস. এম. মনোয়ার হোসেন দুর্যোগ আশ্রয় কেন্দ্রসমুহের সার্বিক প্রস্তুতি সরেজমিন যাচাই ও দুর্যোগ পূর্ব প্রস্তুতির বিষয়গুলো তাঁর উপস্থাপনা ও আলোচনায় তুলে ধরেন এবং ইএসডিও–ICRDCV-III প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক মোঃ শামসুল হক মৃধা পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে আশাশুনি উপজেলার প্রতাপনগর, শ্রীউলা ও আশাশুনি সদর ইউনিয়নের ২৭টি ওয়ার্ডে দুর্যোগ ঝুঁকি হ্রাস ও কমিউনিটি সহনশীলতা বৃদ্ধিতে প্রকল্পের চলমান কার্যক্রম উপস্থাপন করেন। সভায় বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের মোট ৫০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। 
Tag
আরও খবর





6a75ee126a0be-070826083914.webp
ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন

১৫ ঘন্টা ৩৬ মিনিট আগে