মিরসরাইয়ে কৃষকদলের শতাধিক নেতাকর্মী পেলেন গামছা ও কাছি ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য, আট দিনেও গ্রেপ্তার নেই গোপালগঞ্জে বিএনপির এমপির বাড়িতে আগুন পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতিচর্চার আহ্বান প্রধানমন্ত্রীর সাতক্ষীরা মেডিকেল থেকে দাকোপে বদলি সুন্দরবনে দুবলারচরের রাসপূজায় প্লাস্টিক,পলিথিন ও ক্ষতিকর সামগ্রী ব্যবহার বন্ধে স্বারকলিপি জাতীয়তাবাদী নবীন দলের কেন্দ্রীয় সহসভপতি পদে শ্রীমঙ্গলের ইসমাইল হোসেনসহ মৌলভীবাজারের তিন নেতা আশাশুনির বুধহাটায় চান্দিনা লাইসেন্স প্রাপ্ত দোকানের ভাড়া আদায় ক্যাম্প পরিচালনা দিনাজপুরে ৬ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতার ধর্ষণের অভিযোগে প্যাথলজি কর্মীর বিরুদ্ধে মামলা সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার দুই নাতনিকে উদ্ধারে দাদার অভিযোগ, নিরাপত্তা নিয়ে উদ্বেগ মন্ত্রণালয় ও দুদকের নিষেধাজ্ঞা উপেক্ষা করে জাল সনদে অভিযুক্ত আইসিটি শিক্ষক জয়ন্তী রাণীর বন্ধ বেতন চালুর অভিযোগ ঈশ্বরগঞ্জে ছেলের নির্যাতনে মায়ের মৃত্যুর অভিযোগ ষড়যন্ত্র মোকাবিলায় বিএনপির নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান সাবেক এমপি কাজী আলাউদ্দিনের পীরগাছায় ৩ হাজার ৭০০ কৃষককে বিনামূল্যে সার ও সরিষা বীজ বিতরণের উদ্বোধন ভিত্তিহীন অভিযোগ ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ এবং ফেসবুকে অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানাল শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল কর্তৃপক্ষ, মানহানী মামলার হুশিয়ারি গোয়ালন্দে সেবাদানকারীদের নিয়ে সংবেদনশীলতা বৃদ্ধিমূলক কর্মশালা কুলিয়ারচরে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতে উঠান বৈঠক পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের স্থগিত তৃতীয় সভা আগামী ২৩ নভেম্বর

দেবহাটায় ১৫৬৬ বোতল ফেনসিডিলসহ আটক ২



সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলায় র‍্যাবের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (২৯ এপ্রিল ২০২৬) ভোররাতে পরিচালিত এ অভিযানে ১,৫৬৬ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়, যা স্থানীয়ভাবে মাদক বিরোধী অভিযানে একটি উল্লেখযোগ্য সাফল্য হিসেবে দেখা হচ্ছে।

র‍্যাব-৬, সিপিসি-১, সাতক্ষীরা সূত্রে জানা যায়, মাদকের বিরুদ্ধে সরকারের ঘোষিত জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে তারা নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে একটি চৌকস আভিযানিক দল দেবহাটা থানার সুশীলগাতি এলাকায় অভিযান চালায়।

অভিযান চলাকালে সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করা হয় এবং তাদের কাছ থেকে ১,৫৬৬ বোতল অবৈধ ফেন্সিডিল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন— মোঃ ইয়াকুব খান (২৯), পিতা: মৃত ইলিয়াস খান এবং মোঃ নাজিম উদ্দীন (৪১), পিতা: আব্দুল কাদের। তারা উভয়েই সুশীলগাতি এলাকার বাসিন্দা।

র‍্যাব জানায়, গ্রেফতারকৃত আসামিরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া সম্পন্ন করে উদ্ধারকৃত মাদকসহ দেবহাটা থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে র‍্যাব-৬ এর অতিরিক্ত পুলিশ সুপার ও কোম্পানি কমান্ডার জায়েন উদ্দীন মুহাম্মদ জিয়াদ বলেন, মাদক, অবৈধ অস্ত্র ও সন্ত্রাসীদের বিরুদ্ধে র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে। সমাজকে মাদকমুক্ত রাখতে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।

স্থানীয়দের মতে, র‍্যাবের এ ধরনের অভিযান এলাকায় মাদক প্রবণতা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরিয়ে আনছে।

Tag
আরও খবর