আক্কেলপুরে দাখিল পরীক্ষায় নকল করায় মাদ্রাসা ছাত্রী বহিষ্কার দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহে ১ নম্বর সতর্ক সংকেত ধান কাটা ও শুকানো—দুই ক্ষেত্রেই বিপাকে কৃষক, বাড়ছে লোকসানের আশঙ্কা। বাজেট সংকটে থমকে আছে বুটেক্সের স্টেশনারি সম্প্রসারণ প্রকল্প চৌদ্দগ্রামে মাদক নিয়ে সংঘর্ষে আহত যুবকের মৃত্যু পারিবারিক কলহে যশোরে গৃহবধূর প্রাণহানি: বকচর হুশতলায় শোকের ছায়া শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচারকারীদের শাস্তির দাবিতে কচুয়ায় বিএনপির সংবাদ সম্মেলন রায়পুরে মৃত্যুর দ্বারপ্রান্তে সাবেক ইউপি চেয়ারম্যান নাছির বেপারী অসচ্ছল মানুষের ন্যায়বিচার নিশ্চিতে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী জয়পুরহাটের ক্ষেতলালে ইউএনওর অফিস কক্ষে সাংবাদিকের উপর হামলা ও মারপিট মৌলভীবাজারে পাহাড়ি ঢলে অর্ধশতাধিক গ্রাম প্লাবিত, পানিবন্দী ৫ শতাধিক পরিবার জয়পুরহাটের ক্ষেতলালে ইউএনও'র অফিস কক্ষে সাংবাদিকের উপর হামলা শ্যামনগর থানা পরিদর্শনে জেলা পুলিশ সুপার আরেফিন জুয়েল মধুপুরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক গুরুত্বপূর্ণ সভা দিনাজপুরে স্বর্ণালংকারের লোভে, দাদিকে খুনের ঘটনায় নাতিসহ ৩জন গ্রেফতার শিক্ষকরা এমন অসহযোগিতা মূলক কর্মকান্ড অব্যাহত রাখলে আইন অনুযায়ী ব্যবস্থা নিবো - ববি উপাচার্য দুর্গাপুরে দাওকান্দি সরকারি ডিগ্রি কলেজে সংঘর্ষের ঘটনায় শিক্ষা মন্ত্রণালয়ের তদন্ত শুরু শ্যামনগরে যৌথ অভিযানে কুরিয়ার অফিস থেকে আহরণ নিষিদ্ধ ২২৫০ কেজি শামুক আটক খুলনা প্রেসক্লাবে বহিরাগতদের হামলার প্রতিবাদে কয়রায় মানববন্ধন মধুপুরের হারানো শালবন পুনরুদ্ধারে স্থানীয়দের নিয়ে মতবিনিময় সভা

আক্কেলপুরে দাখিল পরীক্ষায় নকল করায় মাদ্রাসা ছাত্রী বহিষ্কার

জয়পুরহাটের আক্কেলপুরে দাখিল পরীক্ষা কেন্দ্রে আরবী ২য় পত্রের পরীক্ষায় নকল করার অপরাধে এক মাদ্রাসা ছাত্রীকে বহিষ্কার করা হয়েছে। ঘটনাটি পরীক্ষা চলাকালীন আক্কেলপুর সিনিয়র মাদ্রাসা কেন্দ্রের ১ নম্বর কক্ষে ঘটেছে। পরীক্ষাকেন্দ্র সূত্রে জানা যায়, মঙ্গলবার মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আক্কেলপুর সিনিয়র মাদ্রাসা কেন্দ্রের (কোড-৩৪৩) এক নম্বর কক্ষে অনন্তপুর চৌধুরীপাড়া মহিলা দাখিল মাদ্রাসার  এক ছাত্রী আরবি ২য় পত্র বিষয়ে পরীক্ষায় নকল করে লিখছিলেন। এ সময় কক্ষ পরিদর্শকের হাতে নাতে ধরা পড়েন তিনি। পরে কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ইমরান হোসেনের উপস্থিতিতে কেন্দ্র সচিব জাইদুল ইসলাম ওই ছাত্রীকে বহিষ্কার করেন। এবিষয়ে ওই কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ইমরান হোসেন বলেন, দাখিল পরীক্ষা কেন্দ্রে আরবী ২য় পত্র পরীক্ষা চলছিল। ১ নম্বর কক্ষে অনন্তপুর চৌধুরীপাড়া দাখিল মাদ্রাসার ছাত্রী  নকল করে পরীক্ষা দেওয়ার সময় হাতে নাতে ধরা পড়ে। এ কারণে বিধি মোতাবেক তাকে বহিষ্কার করা হয়েছে। ঘটনাটির সত্যতা নিশ্চিত করে কেন্দ্র সচিব জাইদুল ইসলাম বলেন, নকল করে পরীক্ষা দেওয়ায় একজন ছাত্রীকে বহিষ্কার করা হয়েছে। বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবগত করানো হয়েছে। অনন্তপুর চৌধুরীপাড়া মহিলা দাখিল মাদ্রাসার একমাত্র পরীক্ষার্থী ছিল ওই ছাত্রী। ফলে তার বহিষ্কারের পর প্রতিষ্ঠানটির দাখিল পরীক্ষায় আর কোনো শিক্ষার্থী অবশিষ্ট থাকল না। মাদ্রাসার সুপার জিয়াউর রহমান ও ‎আক্কেলপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাবেদ ইকবাল হাসান বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।
Tag
আরও খবর