হুথি-সৌদি সংঘাতে মধ্যস্থতার প্রস্তাব দিলো ইরান লোহাগাড়ায় দুর্গাপূজা ঘিরে মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলিয়ারচরে এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচন অনুষ্টিত কুলিয়ারচরে এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচন অনুষ্টিত চন্দনাইশে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু মঙ্গলবার পাটকেলঘাটায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে জেলা পুলিশ সুপার -আবু সালেহ মো. আশরাফুল আলম পীরগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত ঢাকা-রিয়াদগামী সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত এইচএসসির ফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে ঈশ্বরগঞ্জে কন্যা শিশু দিবসে র‌্যালি আলোচনা সভা ঝিনাইগাতীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, চার মামলায় ১২ হাজার টাকা জরিমানা ঈশ্বরগঞ্জে ৭ম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে ॥ বাবার ৪ হাজার টাকা জরিমানা অবৈধ সার উৎপাদন, জরিমানা ৫০ হাজার টাকা সেনবাগে স্ত্রীকে নিয়ে যাওয়ার পর বসতবাড়িতে হামলা-ভাঙচুর, স্বর্ণালংকার ও টাকা লুটের অভিযোগ লালপুরে জাতীয় কন্যাশিশু দিবস পালিত কুলিয়ারচরে ফ্যামিলি কার্ড কার্যক্রম তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত আশাশুনিতে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স আজ থেকে লাখাইয়ে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু হচ্ছে। ঢাকা মেডিকেল কলেজে বিশ্ব আর্থ্রাইটিস দিবস ২০২৬ উপলক্ষ্যে সায়েন্টিফিক সিম্পোজিয়াম অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স করেছে শান্তিগঞ্জ উপজেলা প্রশাসন

খুলনা প্রেসক্লাবে বহিরাগতদের হামলার প্রতিবাদে কয়রায় মানববন্ধন

খুলনা জেলা প্রতিনিধিঃ 

খুলনা প্রেসক্লাবে ঢুকে কর্মরত সাংবাদিকদের ওপর হামলা ও হুমকির ঘটনার প্রতিবাদে কয়রায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকালে কয়রা প্রেসক্লাবের সামনে এ  মানববন্ধন অনুষ্ঠিত হয়।


কয়রা প্রেসক্লাব আয়োজিত এ মানববন্ধনে সভাপতিত্বে করেন সংগঠনের নবনির্বাচিত সভাপতি সমকাল পত্রিকার কয়রা প্রতিনিধি শেখ হারুন অর রশিদ। এ সময় বক্তৃতা করেন ও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনটির সাবেক সাধারণ সম্পাদক কামাল হোসেন, প্রথম আলোর কয়রা-পাইকগাছা প্রতিনিধি ইমতিয়াজ উদ্দিন, সহসভাপতি এড. আবু বকর সিদ্দিক, মোঃ আলাউদ্দিন, যুগ্ম সম্পাদক নিতিশ সানা, মোস্তাফিজ রহমান, কোষাধ্যক্ষ সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জিএম মোনায়েম, দপ্তর সম্পাদক হাফিজুর রহমান, প্রচার সম্পাদক মোস্তফা রেজওয়ানুল করিম, নির্বাহী সদস্য শেখ সিরাজুদৌলা লিংকন, সদস্য বিএম আল আমিন, ইউনুস আলী, মুশফিকুর রহমান, মাছুম বিল্লাহ, আতাউর রহমান  তুহিন ফরহাদ হোসেন, আশিকুজ্জামান প্রমুখ। সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এনটিভি'র অনলাইন করেসপন্ডেন্ট তরিকুল ইসলাম। 


মানববন্ধনে বক্তারা বলেন, সংবাদপত্র ও গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় এ ধরনের হামলা ও ভয়ভীতি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এটি শুধু ব্যক্তি আক্রমণ নয়—এটি গণমাধ্যমের স্বাধীনতার ওপর আঘাত।


বক্তারা আরও বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত না হলে গণতন্ত্র ও সত্য প্রকাশের পথ বাধাগ্রস্ত হবে। দ্রুত হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় এনে কঠিন শাস্তির দাবি জানান তারা।  

Tag
আরও খবর