নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা

সাতক্ষীরায় নতুন কুঁড়ি স্পোর্টস নিয়ে প্রেস ব্রিফিং



সারাদেশের মতো সাতক্ষীরাতেও আগামী ২ মে শুরু হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ক্রীড়া আয়োজন ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিকে ঘিরে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে জেলা প্রশাসন।

এ উপলক্ষে সোমবার (২৭ এপ্রিল) সকালে সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ আফরোজা আখতার। ব্রিফিংয়ে জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, দেশের তৃণমূল পর্যায় থেকে সম্ভাবনাময় ক্রীড়া প্রতিভা খুঁজে বের করা, তাদের প্রশিক্ষণের আওতায় আনা এবং প্রতিযোগিতার মাধ্যমে দক্ষ খেলোয়াড় হিসেবে গড়ে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য। এই কর্মসূচির প্রথম ধাপে মোট ৮টি ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে, যেখানে জেলার বিভিন্ন পর্যায়ের খেলোয়াড়রা অংশগ্রহণ করবে।

জেলা প্রশাসক মিজ আফরোজা আখতার তার বক্তব্যে বলেন, ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ শুধু একটি প্রতিযোগিতা নয়, এটি একটি দীর্ঘমেয়াদি প্রতিভা বিকাশ কর্মসূচি। এর মাধ্যমে ভবিষ্যতের জাতীয় ও আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরি করা সম্ভব হবে। তিনি এ আয়োজন সফল করতে গণমাধ্যমের সক্রিয় সহযোগিতা কামনা করেন।

ব্রিফিংয়ে আরও বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ মঈনুল ইসলাম মঈন, অতিরিক্ত জেলা প্রশাসক রিপন বিশ্বাস এবং অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শরীফ আসিফ রহমান। এছাড়া জেলা ক্রীড়া অফিসার মোঃ মাহবুবুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি জি এম মনিরুল ইসলাম মিনি, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক সঞ্জীত কুমার দাস, সহকারী জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুহা. আবুল খায়ের এবং সাবেক ফিফা রেফারি তৈয়েব হাসান বাবুসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, এ ধরনের উদ্যোগ তৃণমূল পর্যায়ে ক্রীড়া চর্চা বৃদ্ধি এবং নতুন প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একইসঙ্গে তারা এ আয়োজনকে সফল করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

উল্লেখ্য, আগামী ২ মে দেশব্যাপী ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।

Tag
আরও খবর