ইসলামপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ পেট্রোলিয়াম ফুটবল ফেস্ট সিজন-৯ এর শিরোপা জিতল শ্যাডো স্ট্রাইকার্স গত ১৭ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে, বুলু নারী সেজে অনলাইনে প্রেম', পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক মুহূর্তের ঝড়ে মধুপুরে লণ্ডভণ্ড ৫৩ হেক্টর কলা-পেঁপের খেত নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা তারালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আর নেই একজন"মাস্টার মশাই'' অধ্যাপক নূরুল ইসলামে স্মরণ সভা অনুষ্ঠিত

পবিপ্রবিতে শিক্ষার্থীদের উদ্যোগে জমকালো আয়োজনে বিশ্ব ভেটেরিনারি দিবস ২০২৬ উদযাপন


পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) বর্ণাঢ্য ও উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে বিশ্ব ভেটেরিনারি দিবস ২০২৬। বিশ্ববিদ্যালয়ের এ্যানিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিভিএম ডিসিপ্লিনের শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত দিনব্যাপী কর্মসূচি শিক্ষার্থীদের সৃজনশীলতা ও ঐকান্তিক প্রচেষ্টার এক অনন্য দৃষ্টান্ত হয়ে উঠেছে।  



শনিবার (২৫ এপ্রিল) সকাল ১০টায় পায়রা উড়িয়ে বিশ্ববিদ্যালয়ের বরিশাল ক্যাম্পাসে দিবসটির আনুষ্ঠানিক উদ্বোধন হয়। এর আগে দিবসকে কেন্দ্র করে রাত ১২টা ১ মিনিটে আতশবাজি প্রদর্শনীর মাধ্যমে শুরু হয় কাউন্টডাউন, যা শিক্ষার্থীদের মাঝে ভিন্নমাত্রার উৎসবমুখর আবহ সৃষ্টি করে।  



সকাল সাড়ে ১০টায় অনুষদের প্রশাসনিক ভবনের সামনে থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে অনুষদের অডিটোরিয়ামে গিয়ে সমাপ্ত হয়। সকল ব্যাচের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে র‍্যালিটি পুরো ক্যাম্পাসে প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি করে।  



দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সন্ধ্যা ৬টা থেকে অনুষদের কেন্দ্রীয় খেলার মাঠে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে শিক্ষার্থীরা গান, নৃত্যসহ বিভিন্ন পরিবেশনায় অংশগ্রহণ করে, যা দিবস উদযাপনকে আরও সমৃদ্ধ করে।  



অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে ডিভিএম ডিসিপ্লিনের ১ম বর্ষের শিক্ষার্থী ফারিহা বলেন, "আমাদের জন্য এবারের ভেটেরিনারি ডে ছিল কেবল একটি উদযাপন নয়; এটি ছিল ঐক্যের বিপ্লব। কাউন্টডাউন, মশাল মিছিল, র‍্যালি ও সাংস্কৃতিক সন্ধা সব মিলিয়ে দিনগুলো আমাদের একতা বহুগুণ বৃদ্ধি করেছে। আমি বিশ্বাস করি, এই ঐক্য আমাদের ভবিষ্যতের পথচলাকে আরও শক্তিশালী ও সহজ করে তুলবে। দিবসটিকে এতটা অসাধারণ করে তোলার জন্য আমি আন্তরিক ধন্যবাদ জানাই সকল সিনিয়রকে।"



এ বিষয়ে ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন ডিসিপ্লিনের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সানজিদুল আবেদিন বলেন, "প্রতি বছর এপ্রিল মাসের শেষ শনিবার বিশ্বব্যাপী পালিত হয় “বিশ্ব ভেটেরিনারি দিবস”। প্রাণিসম্পদ ও জনস্বাস্থ্যের সঙ্গে নিবিড়ভাবে সম্পৃক্ত ভেটেরিনারি পেশাজীবীদের জন্য দিবসটি বিশেষ তাৎপর্যপূর্ণ, কেননা এটি প্রাণীদের প্রতি দায়িত্ব ও কর্তব্যের কথা স্মরণ করিয়ে দেয়।"



তিনি আরো বলেন, "আমাদের বিশ্ববিদ্যালয়ে প্রতিবছরই দিবসটি সাংগঠনিকভাবে পালিত হয়ে আসছে। তবে এ বছর নানা প্রতিবন্ধকতা ও প্রতিকূলতা থাকা সত্ত্বেও শিক্ষার্থীদের আন্তরিক আগ্রহ, নিরলস প্রচেষ্টা ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে অনুষ্ঠানটি সফলভাবে আয়োজন করা সম্ভব হয়েছে।  



অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীর সহযোগিতার জন্য আমরা আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। তাদের সম্মিলিত প্রচেষ্টাই দিবস উদযাপনকে প্রাণবন্ত ও অর্থবহ করে তুলেছে।"

আরও খবর