পীরগাছায় জান্নাতুল মাওয়া মডেল মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদপত্র বিতরণ মধুপুরে এনসিপি নেতার বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা, প্রোপাগান্ডামূলক ও মানহানিকর দুর্নীতির তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন বহুমুখী লড়াইয়ের আভাস বহুলীতে: বিকল্প ভাবমূর্তির খোঁজে বহুলীবাসী, ক্লিন ইমেজে নজর কাড়ছেন এস এম রঞ্জু পে-স্কেলের গেজেট কবে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট দিনাজপুরে ১০কেজি ওজনের গাঁজার গাছ ও ৩হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক ‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান

যশোরে স্কুলছাত্রী বৈশাখী অপহরণের ১৩ দিন পার, উদ্ধারের দাবিতে থানায় স্বজনদের আহাজারি

Partha Das ( Contributor )

প্রকাশের সময়: 20-04-2026 07:28:56 am


যশোরে নবম শ্রেণির এক স্কুলছাত্রী অপহরণের ১৩১দিন পার হলেও এখনো তাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। অপহৃত কিশোরীকে দ্রুত উদ্ধারের দাবিতে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে যশোর কোতোয়ালি থানায় হাজির হয়ে কান্নায় ভেঙে পড়েন তার স্বজন ও গ্রামবাসী।


নিখোঁজ বৈশাখী রানী (১৫) সদর উপজেলার ফতেপুর দাসপাড়া এলাকার দেবদাস বিশ্বাসের মেয়ে এবং স্থানীয় ছাতিয়ানতলা বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।


পরিবার ও অভিযোগ সূত্রে জানা গেছে, কিছুদিন আগে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়ে কেশবপুর উপজেলার মঙ্গলকোট গ্রামের কনক কুমার দাসের (১৯) সঙ্গে বৈশাখীর পরিচয় হয়। এরপর থেকেই কনক তাকে উত্যক্ত করা ও বিয়ের প্রলোভন দেখিয়ে আসছিল। গত ৮ এপ্রিল সকালে যশোর-নড়াইল মহাসড়কের ফতেপুর এলাকায় পৌঁছালে একটি সাদা মাইক্রোবাসে করে কনক ও তার সহযোগীরা বৈশাখীকে জোরপূর্বক তুলে নিয়ে যায়।


ঘটনার পর থেকে পরিবারের সদস্যরা সম্ভাব্য সব স্থানে খুঁজেও বৈশাখীর সন্ধান পাননি। অভিযুক্তের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অসংলগ্ন কথাবার্তা বলছেন বলে দাবি স্বজনদের। অপহরণের পর দীর্ঘ সময় পার হওয়ায় মেয়েটির নিরাপত্তা নিয়ে চরম শঙ্কায় রয়েছে পরিবার।


বৃহস্পতিবার দুপুরে ফতেপুর গ্রামের নারী-পুরুষরা থানায় গিয়ে ক্ষোভ ও আর্তনাদ প্রকাশ করেন। তাদের অভিযোগ, লিখিত অভিযোগ দিলেও পুলিশ এখন পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি।


এ বিষয়ে কোতোয়ালি মডেল থানা সূত্র জানিয়েছে, অভিযোগটি গুরুত্বের সাথে দেখা হচ্ছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে। অপহৃত ছাত্রীকে উদ্ধার ও অভিযুক্তদের গ্রেফতারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Tag
আরও খবর




6aac9a08a0011-180926075520.webp
বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট

৫ ঘন্টা ২১ মিনিট আগে