লোহাগাড়ায় দুর্গাপূজা ঘিরে মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলিয়ারচরে এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচন অনুষ্টিত কুলিয়ারচরে এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচন অনুষ্টিত চন্দনাইশে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু মঙ্গলবার পাটকেলঘাটায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে জেলা পুলিশ সুপার -আবু সালেহ মো. আশরাফুল আলম পীরগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত ঢাকা-রিয়াদগামী সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত এইচএসসির ফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে ঈশ্বরগঞ্জে কন্যা শিশু দিবসে র‌্যালি আলোচনা সভা ঝিনাইগাতীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, চার মামলায় ১২ হাজার টাকা জরিমানা ঈশ্বরগঞ্জে ৭ম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে ॥ বাবার ৪ হাজার টাকা জরিমানা অবৈধ সার উৎপাদন, জরিমানা ৫০ হাজার টাকা সেনবাগে স্ত্রীকে নিয়ে যাওয়ার পর বসতবাড়িতে হামলা-ভাঙচুর, স্বর্ণালংকার ও টাকা লুটের অভিযোগ লালপুরে জাতীয় কন্যাশিশু দিবস পালিত কুলিয়ারচরে ফ্যামিলি কার্ড কার্যক্রম তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত আশাশুনিতে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স আজ থেকে লাখাইয়ে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু হচ্ছে। ঢাকা মেডিকেল কলেজে বিশ্ব আর্থ্রাইটিস দিবস ২০২৬ উপলক্ষ্যে সায়েন্টিফিক সিম্পোজিয়াম অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স করেছে শান্তিগঞ্জ উপজেলা প্রশাসন নাঙ্গলকোটে চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ; সাংবাদিক হত্যার হুমকিতে থানায় জিডি

যশোরে মেয়াদোত্তীর্ণ কীটনাশক জালিয়াতি: ৩৫ বছরের ব্যবসায়ীর লাখ টাকা জরিমানা

লাইসেন্স ছাড়াই দীর্ঘ তিন বছর ধরে মেয়াদোত্তীর্ণ সার ও কীটনাশক নতুন করে প্যাকেটজাত করে আসছিলেন যশোরের চাঁচড়া এলাকার ব্যবসায়ী হাবিবউল্লাহ খান। রোববার দুপুরে র‍্যাব, কৃষি বিভাগ ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এক যৌথ অভিযানে এই জালিয়াতির পর্দা উন্মোচিত হয়। জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকিস্বরূপ এই কর্মকাণ্ডের দায়ে অভিযুক্ত ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

অভিযান সূত্রে জানা গেছে, চাঁচড়া ঢাকা রোডে মৎস্য গবেষণা ইনস্টিটিউটের সামনের একটি আবাসিক বাড়িতে দীর্ঘ ৩৫ বছর ধরে সারের ব্যবসা চালিয়ে আসছিলেন হাবিবউল্লাহ। তবে তল্লাশিতে দেখা যায়, তার গুদামে থাকা অধিকাংশ কীটনাশক ও সার ছিল মেয়াদোত্তীর্ণ। সেখানে সরকারি কোনো অনুমোদন ছাড়াই বিপুল পরিমাণ খালি প্যাকেট, বোতল এবং লেবেলবিহীন পণ্য ব্যবহার করে সেগুলো পুনরায় বাজারজাত করার প্রস্তুতি চলছিল। এছাড়া গত তিন বছর ধরে তার ব্যবসার কোনো বৈধ কাগজপত্র বা নবায়ন ছিল না।

অভিযানে নেতৃত্ব দেওয়া র‍্যাব-৬ এর কোম্পানি কমান্ডার মেজর ফজলে রাব্বি প্রিন্স জানান, গোপন সংবাদের ভিত্তিতে এই ঝটিকা অভিযান চালানো হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা সেলিমুজ্জামান অপরাধের সত্যতা পেয়ে তাৎক্ষণিক এক লাখ টাকা জরিমানা আদায় করেন। অভিযানে উপজেলা কৃষি কর্মকর্তা রাজিয়া সুলতানাসহ প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কৃষি নিরাপত্তা রক্ষায় এ ধরনের অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর নজরদারি অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।


আরও খবর