জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী কুলিয়ারচরে ইউনিয়ন ভূমি অফিসে কর্মঘণ্টায় তালা: চরম ভোগান্তিতে সেবাগ্রহীতারা রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম দুধ-কলা একসঙ্গে খেলে শরীরে কী ঘটে? ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি চুনতিতে ৪০ বছর পর উদ্ধার বনভূমিতে বৃক্ষরোপণ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ

যশোরের উন্নয়ন ও জনসেবায় সর্বোচ্চ স্বচ্ছতার নির্দেশ জেলা প্রশাসকের

যশোর জেলার সার্বিক উন্নয়ন কর্মকাণ্ডে গতিশীলতা আনয়ন এবং জনসেবার মানোন্নয়নের লক্ষে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের ঐতিহ্যবাহী সভাকক্ষ ‘অমিতাক্ষর’-এ এই গুরুত্বপূর্ণ সভাটি সম্পন্ন হয়। সভায় সভাপতিত্ব করেন যশোরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ আশেক হাসান।

সভার শুরুতে জেলায় বর্তমানে চলমান বিভিন্ন মেগা প্রকল্পসহ ক্ষুদ্র ও মাঝারি পর্যায়ের অবকাঠামোগত উন্নয়ন কাজের অগ্রগতি নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। বিভিন্ন দপ্তরের প্রধানগণ তাদের নিজ নিজ প্রকল্পের বর্তমান অবস্থা, অর্থ বরাদ্দের সঠিক ব্যবহার এবং বাস্তবায়নকালীন চ্যালেঞ্জগুলো সভার সামনে তুলে ধরেন। সভায় প্রতিটি উন্নয়ন প্রকল্প নির্ধারিত মেয়াদের মধ্যে মানসম্মতভাবে শেষ করার ওপর কঠোর গুরুত্বারোপ করা হয়।

জেলার বিভিন্ন সরকারি দপ্তরগুলোর মধ্যে কাজের ক্ষেত্রে যেন কোনো ধরনের দীর্ঘসূত্রতা বা সমন্বয়হীনতা না থাকে, সে বিষয়ে বিশেষ নির্দেশনা দেওয়া হয়। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত যশোরের পুলিশ সুপার জনাব সৈয়দ রফিকুল ইসলাম জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার পাশাপাশি উন্নয়ন প্রকল্পগুলোর নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে পুলিশের পক্ষ থেকে পূর্ণ সহযোগিতার আশ্বাস প্রদান করেন। তিনি সরকারি সেবা নিশ্চিতকরণে পুলিশি তদারকি ও জনগণের নিরাপত্তা সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক জনাব মোহাম্মদ আশেক হাসান কর্মকর্তাদের উদ্দেশ্যে কঠোর ও দিকনির্দেশনামূলক বার্তা প্রদান করেন। তিনি বলেন:"জেলার সার্বিক উন্নয়নকে দৃশ্যমান করতে হলে সকল দপ্তরকে একটি সুসংহত টিম হিসেবে কাজ করতে হবে। প্রতিটি প্রকল্পের প্রতিটি টাকা যেন জনকল্যাণে সঠিকভাবে ব্যয় হয়, তা নিশ্চিত করতে হবে। সরকারি দপ্তরে সেবা নিতে আসা সাধারণ মানুষ যেন কোনোভাবেই হয়রানির শিকার না হয়, সেদিকে কড়া নজরদারি রাখতে হবে।"তিনি আরও যোগ করেন যে, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে জেলা প্রশাসন ও জেলা পুলিশ প্রশাসনের সমন্বয়ে নিয়মিত তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে ব্যর্থ হলে বা দায়িত্বে অবহেলা পরিলক্ষিত হলে সংশ্লিষ্টদের জবাবদিহিতার আওতায় আনা হবে।

সভায় পুলিশ সুপার জনাব সৈয়দ রফিকুল ইসলাম ছাড়াও সড়ক ও জনপথ বিভাগ, এলজিইডি, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরসহ জেলার গুরুত্বপূর্ণ সকল সরকারি দপ্তরের প্রধানগণ ও সংশ্লিষ্ট কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।সরকারি সেবাকে আরও গতিশীল ও আধুনিকায়ন করে সরাসরি জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার এবং একটি উন্নত ও সমৃদ্ধ যশোর গড়ার দৃঢ় অঙ্গীকারের মধ্য দিয়ে সভাটি সমাপ্ত হয়।


আরও খবর