আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: শ্রীবরদী উপজেলা কারিতাস সীডস কর্মসূচির সিবিও-নেতৃবৃন্দর সক্রিয় অংশগ্রহণ আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: শেরপুর সদর উপজেলা কারিতাস সীডস কর্মসূচির সংলাপ ফোরামের সক্রিয় অংশগ্রহণ ঝিনাইগাতীর শালচূড়া পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও মো. আল-আমীন ঝিনাইগাতীতে অপরিচ্ছন্নতার দায়ে ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা জরিমানা আট বছর পর হত্যার রহস্য উদ্‌ঘাটন, আসামিদের গ্রেপ্তার, আলামত জব্দ: পুরস্কৃত হলেন সিআইডি পরিদর্শক মোস্তাফিজ তিস্তা প্রকল্পে সহায়তা করতে চায় নেদারল্যান্ডস নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাভাবিপ্রবি জামালপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি নাফিজ ও সম্পাদক সিয়াম ‎মোংলায় বিশাল পলিথিন সিন্ডিকেটের সন্ধান: ৩ হাজার কেজি জব্দ, ব্যবসায়ীর জরিমানা ‎ পীরগাছায় কৃষি কর্মকর্তার সঙ্গে কৃষকদলের মতবিনিময় পবিপ্রবি ছাত্রদলের উদ্যোগ, প্লাস্টিকের বোতল দিলেই গাছ নোয়াখালীতে ঘুমন্ত ভগ্নিপতিকে ছুরিকাঘাতে হত্যা, শ্যালক গ্রেপ্তার চৌদ্দগ্রামে দুর্যোগ প্রশমন দিবস: র‍্যালি, আলোচনা ও মহড়া অনুষ্ঠিত ঝিনাইগাতীতে দলিল লেখক সমিতির ১১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি গঠন লালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত অটোরিকশার গ্যারেজে ইয়াবা ও আগ্নেয়াস্ত্র, গ্রেপ্তার ৩ ঝিনাইগাতীতে উপজেলা প্রশাসন ও করিতাসের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন ঝিনাইগাতীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন মঞ্জুয়ারা খাতুন হত্যা মামলা তদন্তে পিবিআই, যুবদল নেতাসহ ১১ জন আসামি, বাদী-বিবাদী পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ

জীবন সংগ্রামে জিততে চায় জুয়েল


‎
‎একটি হাসি,যে হাসিতে ছিল স্বপ্নের আলো।
‎এক জোড়া চোখ,যেখানে ছিল ভবিষ্যতের হাজারো গল্প।আর আজ-সেই মানুষটি লড়ছে বেঁচে থাকার জন্য, প্রতিটি নিঃশ্বাসের সাথে।
‎
‎কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার সিদলা ইউনিয়নের ছোট্ট গ্রাম চৌদার মীরপাড়া। সেখানেই বাস মোঃ জুয়েলের।একজন সাধারণ তরুণ,কিন্তু তার স্বপ্নগুলো ছিল অসাধারণ।পরিবারকে ভালো রাখা, নিজের পায়ে দাঁড়ানো, জীবনে কিছু করে দেখানো।
‎
‎কিন্তু হঠাৎ করেই জীবন যেন নিষ্ঠুরভাবে সবকিছু ছিনিয়ে নিল।জুয়েল এখন খাদ্যনালীর ক্যান্সারে আক্রান্ত।তার শরীরে বাসা বেঁধেছে দুটি টিউমার।
‎প্রতিটি দিন তার জন্য যুদ্ধ।
‎প্রতিটি খাবার,একটি অসহনীয় যন্ত্রণা আর
‎প্রতিটি রাত,অশ্রু আর নির্ঘুম আতঙ্কে ভরা।
‎
‎কখনো যে ছেলেটি স্বপ্ন নিয়ে বাঁচতো, আজ সে শুধু একটা প্রশ্ন নিয়ে বাঁচে আমি কি বাঁচবো?
‎
‎তবুও সবকিছুর পরেও জুয়েল হার মানেনি।
‎সে বাঁচতে চায়,সে আবারও স্বাভাবিক জীবনে ফিরতে চায়,মায়ের মুখে হাসি দেখতে চায়।
‎
‎চিকিৎসকরা আশার কথা শুনিয়েছেন,
‎সময়মতো চিকিৎসা আর একটি জরুরি অপারেশন।হ্যাঁ, তাতেই বদলে যেতে পারে সবকিছু।
‎
‎কিন্তু এই আশার সামনে দাঁড়িয়ে আছে এক নির্মম বাস্তবতা প্রায় ৫ লক্ষ টাকার চিকিৎসা ব্যয়।
‎
‎একটি দিনমজুর পরিবার,যেখানে প্রতিদিনের খাবারই এক বড় সংগ্রাম সেখানে ৫ লক্ষ টাকা শুধুই এক দুঃস্বপ্ন।
‎
‎আজ জুয়েলের পরিবার নিঃশব্দে কাঁদছে,কারো দরজায় নয়,মানুষের হৃদয়ের দরজায় কড়া নাড়ছে।
‎
‎জুয়েল কোনো অপরিচিত নাম নয় সে আমাদেরই একজন।আপনার, আমার, আমাদের সমাজেরই একটি অংশ।
‎
‎আজ সে মৃত্যুর সঙ্গে লড়ছে আর এই লড়াইয়ে তার সবচেয়ে বড় শক্তি হতে পারেন, আপনি।
‎
‎আপনার একটি ছোট সাহায্য,একটু সহানুভূতি,
‎হয়তো কারো কাছে খুব ছোট।
‎কিন্তু জুয়েলের জন্য সেটাই হতে পারে জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ।
‎
‎জুয়েলের বড় ভাই সোহেল মিয়া বলেন,আমাদের যা সম্বল ছিলো ভাইয়ের চিকিৎসায় সব শেষ করে ফেলেছি,তাই হৃদয়বান ব্যাক্তিদের কাছে হাত পেতেছি।
‎
‎কলামিস্ট ও স্বেচ্ছাসেবী এস এম মিজানুর রহমান মামুন দেশ ও প্রবাসের বিত্তবানদের উদ্দেশ্যে বিনীত অনুরোধে বলেন,আসুন আমরা মানবতার হাতটা আরেকটু বাড়িয়ে দিই।একটি জীবনকে নিভে যেতে না দিই।কারণ-একটি জীবন মানেই শুধু একজন মানুষ নয়,একটি পরিবার,একটি স্বপ্ন,একটি সম্পূর্ণ পৃথিবী।ইতিমধ্যে বিভিন্ন মানবিক সংগঠন ও মানবিক ব্যাক্তিদের প্রচেষ্টায় ১ লক্ষ টাকা ম্যানেজ হয়েছে আরো প্রয়োজন ৪ লক্ষ টাকা।
‎
‎আজই জুয়েলের পাশে দাঁড়ান,হয়তো আপনার হাত ধরেই,সে আবার জীবনকে ফিরে পাবে।
‎জুয়েলকে সাহায্য পাঠানোর নগদ ও বিকাশ পারসোনাল নাম্বার  01729801972
‎

আরও খবর