নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা

নাগরিক সমস্যায় দ্রুত পদক্ষেপ চায় কমিটি




সাতক্ষীরা জেলার সামগ্রিক উন্নয়ন, দীর্ঘদিনের জনদুর্ভোগ নিরসন এবং অবকাঠামোগত অগ্রগতি নিশ্চিত করতে ২১ দফা দাবি তুলে সংবাদ সম্মেলন করেছে ‘সাতক্ষীরা জেলা নাগরিক কমিটি’। শনিবার (১৮ এপ্রিল ২০২৬) শহরের কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি ও কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, উপকূলীয় জেলা সাতক্ষীরা দীর্ঘদিন ধরে নানা সমস্যায় জর্জরিত। সুপেয় পানির সংকট, স্থায়ী জলাবদ্ধতা, নদীভাঙন, যোগাযোগ ব্যবস্থার দুর্বলতা এবং শিল্প-শিক্ষা অবকাঠামোর ঘাটতি জেলার উন্নয়নকে বাধাগ্রস্ত করছে। এসব সমস্যা সমাধানে দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণের জন্য আগামী জাতীয় বাজেটে সাতক্ষীরার জন্য বিশেষ বরাদ্দ নিশ্চিত করার দাবি জানানো হয়।

জেলা নাগরিক কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট শেখ আজাদ হোসেন বেলাল সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি বলেন, সাতক্ষীরার মানুষের দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে আমরা ২১ দফা দাবি উত্থাপন করেছি। এসব দাবি বাস্তবায়ন হলে জেলার সার্বিক চিত্র বদলে যাবে।

উত্থাপিত দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো—সবার জন্য সুপেয় পানির নিশ্চয়তা, জলাবদ্ধতা স্থায়ীভাবে নিরসন, নদীভাঙন রোধে টেকসই বেড়িবাঁধ নির্মাণ, প্রস্তাবিত রেললাইন বাস্তবায়ন, প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, আইটি সিটি ও ক্রীড়া কমপ্লেক্স নির্মাণ, উপজেলা ভিত্তিক স্টেডিয়াম স্থাপন এবং উপকূলীয় অঞ্চলের জন্য আলাদা বোর্ড ও মন্ত্রণালয় গঠন।

সংবাদ সম্মেলনে যানজট নিরসন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে অ্যাডভোকেট বেলাল জানান, শহরের যানজটসহ বিভিন্ন নাগরিক সমস্যার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ইতোমধ্যে স্মারকলিপি প্রদান করা হয়েছে এবং দ্রুত সমাধানের প্রত্যাশা করা হচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন শিক্ষাবিদ অধ্যক্ষ আব্দুল হামিদ, নাগরিক কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, যুগ্ম সদস্য সচিব আলী নুর খান বাবুল, বীর মুক্তিযোদ্ধা সুভাস সরকার, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি, সুন্দরবন ফাউন্ডেশনের সভাপতি শেখ আফজাল হোসেন, জেলা সিপিবি’র সভাপতি কমরেড আবুল হোসেন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক মুনসুর রহমানসহ নাগরিক সমাজের প্রতিনিধি, উন্নয়নকর্মী এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

বক্তারা অবিলম্বে ২১ দফা দাবি বাস্তবায়নে সরকারের কার্যকর ও সময়োপযোগী পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানান।

Tag
আরও খবর