জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

বিশ্বায়নের যুগে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে মানসম্মত শিক্ষার বিকল্প নেই--শিক্ষামন্ত্রী

বর্তমান বিশ্বায়নের যুগে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে মানসম্মত শিক্ষার বিকল্প নেই, উল্লেখ করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের স্থান প্রতিষ্ঠিত করতে হলে ভালো রেজাল্ট করতে হবে। বিশ্বমানের শিক্ষায় শিক্ষিত হতে হবে। পুরনো ধাচের শিক্ষা ব্যবস্থার পরিবর্তন আনতে হবে। শিক্ষার মূল্যায়ন হয় বিশ্বায়নে, কোন একটি প্রতিষ্ঠানে নয়। বর্তমান সরকারের প্রধান উদ্দেশ্য আগামীর বাংলাদেশ। আর এই আগামীর বাংলাদেশের কারিগর হচ্ছে শিক্ষক ও শিক্ষার্থীরা।


তাই শিক্ষকদের‌‌ যেমন মেধাবী হতে হবে, তেমনি শিক্ষার্থীদের পড়াশোনা করে ভালো রেজাল্ট করতে হবে। বিশ্বায়নের যুগের প্রতিযোগিতায় টিকতে না পারলে আমাদের ভবিষ্যৎ অন্ধকার। এজন্য প্রধানমন্ত্রী কারিগরি শিক্ষার উপর, মেডিকেল সাইন্স এর উপর, বিভিন্ন টেকনোলজির উপর এবং এ আইয়ের উপর অধিক গুরুত্ব দিয়েছেন।


শিক্ষার এই মান উন্নয়নে জিডিপির শতকরা পাঁচ ভাগ শিক্ষাখাতে ব্যয়ের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী।

শুক্রবার (১৭ এপ্রিল) ১২টায় হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আয়োজনে নবীন বরণ ও মোরক উন্মোচন অনুষ্ঠানে হাবিপ্রবি'র ভাইস চ্যান্সেলর প্রফেসর ড.মো. এনামউল্ল্যা‌ এর সভাপতিত্বে অনন্যাদের মধ্যে বক্তব্য রাখেন দিনাজপুর ৪ আসনের (চিরিরবন্দর, খানসামা) এমপি ও জাতীয় সংসদের হুইপ মোঃ আখতারুজ্জামান মিয়া, দিনাজপুর সদর ৩ আসনের এমপি সৈয়দ জাহাঙ্গীর আলম, দিনাজপুরে ১ আসনের (বীরগঞ্জ, কাহারোল) এমপি মোঃ মঞ্জুরুল ,,ইসলাম মঞ্জু, দিনাজপুর ২ আসনের (বিরল ,বোচাগঞ্জ) এমপি সাদিক রিয়াজ চৌধুরী পিনাক, হাবিপ্রবির প্রো. ভাইস চ্যান্সেলর ড. মোঃ শফিকুল ইসলাম সিকদার, হাবিপ্রবির ট্রেজারার ড.এম জাহাঙ্গীর কবিরসহ আরো অনেকে। 

 শিক্ষামন্ত্রী আরো বলেন বিশ্বে জনসংখ্যা হ্রাস পাওয়ায় মানবসম্পদ হ্রাস পাচ্ছে। সেখানে আমাদের দেশে জনসংখ্যা ক্রমশই বৃদ্ধি পাচ্ছে। অধিক জনসংখ্যাকে অভিশাপ মনে না করে, আশীর্বাদ হিসেবে নিয়ে, জনসংখ্যাকে মানর সম্পদে রূপান্তরিত করতে পারলে আমাদের দেশ হবে বিশ্বের রোল মডেল। এছাড়া শিক্ষামন্ত্রী বিশ্বে নার্সিং এর চাহিদার উপর গুরুত্বারোপ করে বিশ্ববিদ্যালয়ে নার্সিং স্কুল করার উপর ইতিবাচক মনোভাব ব্যক্ত করেন। এছাড়াও তিনি আরো বলেন যে বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষার্থীর পিছনে সরকারের ৮ লক্ষ টাকা খরচ হয়, আর তার পরিবারের খরচ হয় প্রায় ৫ লক্ষ টাকা। সব মিলিয়ে একজন শিক্ষার্থীর পিছনে ১৩ লক্ষ টাকা ব্যয় করার পর যদি সে ভালো রেজাল্ট করতে না পারে , তাহলে ওই পরিবার ও দেশের ভবিষ্যৎ কি হবে ?সেটা চিন্তা করতে হবে। তাই আন্তর্জাতিক অঙ্গনে বিশ্ববিদ্যালয় ও নিজেদের স্থান করে নিতে হলে শিক্ষক ও শিক্ষার্থীর গুরুত্ব অপরিসীম। সর্বোপরি গ্লোবালাইজেশনের এই যূগে শিক্ষার্থীদের বিশ্বমানের শিক্ষায় শিক্ষিত হওয়ার উপরেই বেশি গুরুত্ব দিয়েছেন শিক্ষামন্ত্রী। এর আগে ২০২৬ সালের নবাগত শিক্ষার্থীদের ফুলের উষ্ণ শুভেচ্ছায় বরণ করে নেওয়া হয়। এ সময় হাবিপ্রবি ছাত্রদলের আহবায়ক পলাশ বার্নাড দাস, সদস্য সচিব ফরহাদ ইসলাম, যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান সুমনসহ ছাত্রদল হাবিপ্রবি শাখার অন্যান্য নেতাকর্মীরা।



Tag
আরও খবর