শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু সুন্দরবনের বাঘের আতঙ্কে নির্ঘুম তিন গ্রামের মানুষ বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম ইসলামপুরের পাথর্শী ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত ঝটিকা মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার জাপানের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান লোহাগাড়ায় ৫ হাজার বৃক্ষচারা রোপণের উদ্যোগ নজরুল বর্ষ উপলক্ষে বরিশালে একক নৃত্যে বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করে পিরোজপুরের আরিশা হোসেন তুবা পার্বতীপুরে জমি বিরোধের মিমাংসা করতে গিয়ে নিহত স্কুল শিক্ষক ,আটক ১ মিরসরাইয়ে হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের ৪র্থ হিফজুল কুরআন প্রতিযোগিতা সম্পন্ন ১৩ বছর পূর্তি উপলক্ষে ইক্বরা টেলিকমের বিশেষ আয়োজন, কেনাকাটায় মিলবে লাকি কুপন হালুয়াঘাটে বসতবাড়িতে শাক-সবজি চাষ ও গৃহপালিত প্রাণী পালনবিষয়ক ফলোআপ প্রশিক্ষণ অনুষ্ঠিত মিরসরাইয়ে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ কওমে লুতের ভয়াবহ পরিণতি: কোরআনের সতর্কবার্তা ও আজকের সমাজ দেশের রাজনৈতিক পরিস্থিতির উন্নতি হয়েছে লাখাইয়ে পূর্ব বুল্লা গ্রামীন রাস্তা সংস্কার না করে টাকা ফেরৎ, জনমনে ক্ষোভ। সিংড়ায় ১১ বিঘা ধানী জমি কেটে পুকুর খননের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

শার্শার বাগআঁচড়ায় অবৈধভাবে জ্বালানি তেল বিক্রির অপরাধে ফিলিং স্টেশন কতৃপক্ষকে জরিমানা!

শার্শার বাগআঁচড়ায় অবৈধভাবে জ্বালানি তেল বিক্রির অপরাধে ফিলিং স্টেশন কতৃপক্ষকে জরিমানা! যশোরের শার্শায় অবৈধভাবে দুইশত লিটার ডিজেল বিক্রির অপরাধে জোহরা ফিলিং স্টেশন কতৃপক্ষকে জরিমানা, ডিজেল জব্দ এবং ডিজেল বহনকারী চালককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৫ এপ্রিল) বেলা ১২ টার দিকে উপজেলার বাগআঁচড়া পাঁচপুকুর এলাকায় বিজিবি টাস্কফোর্স ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে এ জরিমানা করেন শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়াজ মাখদুম। এছাড়াও নাভারণ হাইওয়ে থানা পুলিশের একটি চৌকস টিম অভিযোগে অংশ নেন। জানা গেছে, মেসার্স জোহরা ফিলিং স্টেশন কতৃপক্ষ সরকারি নিয়ম বহির্ভূতভাবে দুইশত লিটার ডিজেল কেনাবেচা ও ভ্যান যোগে পরিবহন করছিল। এই অপরাধে জোহরা ফিলিং স্টেশন কতৃপক্ষকে পাঁচ হাজার টাকা জরিমানা, এবং অতিরিক্ত তেল ক্রয় ও পরিবহনের দায়ে শাহাবুদ্দিন নামে এক ব্যক্তিকে এক হাজার টাকা জরিমানা এবং অবৈধভাবে বিক্রয়কৃত দুইশত লিটার ডিজেল জব্দ পরবর্তী অকশানের মাধ্যমে উনিশ হাজার টাকা বিক্রয় করে সরকারি কোষাগার জমা দেন উপজেলা প্রশাসন। শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়াজ মাখদুম বলেন, অবৈধভাবে জ্বালানি তেল মজুত ও পাচার রোধে এধরণের অভিযান চলমান থাকবে বলে তিনি জানান।
আরও খবর