|
Date: 2026-04-15 21:07:22 |
শার্শার বাগআঁচড়ায় অবৈধভাবে জ্বালানি তেল বিক্রির অপরাধে ফিলিং স্টেশন কতৃপক্ষকে জরিমানা!
যশোরের শার্শায় অবৈধভাবে দুইশত লিটার ডিজেল বিক্রির অপরাধে জোহরা ফিলিং স্টেশন কতৃপক্ষকে জরিমানা, ডিজেল জব্দ এবং ডিজেল বহনকারী চালককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৫ এপ্রিল) বেলা ১২ টার দিকে উপজেলার বাগআঁচড়া পাঁচপুকুর এলাকায় বিজিবি টাস্কফোর্স ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে এ জরিমানা করেন শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়াজ মাখদুম। এছাড়াও নাভারণ হাইওয়ে থানা পুলিশের একটি চৌকস টিম অভিযোগে অংশ নেন।
জানা গেছে, মেসার্স জোহরা ফিলিং স্টেশন কতৃপক্ষ সরকারি নিয়ম বহির্ভূতভাবে দুইশত লিটার ডিজেল কেনাবেচা ও ভ্যান যোগে পরিবহন করছিল। এই অপরাধে জোহরা ফিলিং স্টেশন কতৃপক্ষকে পাঁচ হাজার টাকা জরিমানা, এবং অতিরিক্ত তেল ক্রয় ও পরিবহনের দায়ে শাহাবুদ্দিন নামে এক ব্যক্তিকে এক হাজার টাকা জরিমানা এবং অবৈধভাবে বিক্রয়কৃত দুইশত লিটার ডিজেল জব্দ পরবর্তী অকশানের মাধ্যমে উনিশ হাজার টাকা বিক্রয় করে সরকারি কোষাগার জমা দেন উপজেলা প্রশাসন।
শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়াজ মাখদুম বলেন, অবৈধভাবে জ্বালানি তেল মজুত ও পাচার রোধে এধরণের অভিযান চলমান থাকবে বলে তিনি জানান।
© Deshchitro 2024