আ.লীগের অপতৎপরতা রুখতেই সেনা মোতায়েন: স্বরাষ্ট্রমন্ত্রী এনআইডি সংশোধনের সহজ উপায়ের খোঁজে ইসি শান্তিগঞ্জে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকায় অনিয়ম প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদের সংবাদ সম্মেলন প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে এসে আটক ২ বুডিরচর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন মো: হ্যাপি ঈশ্বরগঞ্জ অগ্রণী ব্যাংকে আর্থিক সাক্ষরতা কর্মসূচি অনুষ্ঠিত সারিয়াকান্দিতে পৈতৃক জমি দখলের চেষ্টা, গাছ কেটে প্রাচীর ভাঙচুর নোয়াখালীর ভুয়া র‍্যাব গ্রেপ্তার উলিপুরে ৪৯ জন শিক্ষার্থীকে ফুলের শিক্ষাবৃত্তি প্রদান যশোরে বর্ণিল আয়োজন চিকিৎসকদের আনন্দময় ঈদ মিলনমেলা অনুষ্ঠিত গোয়ালন্দে পুলিশের কাছ থেকে হ্যান্ডকাপসহ মাদক ব্যবসায়ীকে ছিনতাই ঘটনায় তোলপাড়,  থানায় মামলা মধুপুরে সামাজিক অবক্ষয় রোধে প্রয়াসের সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত মাদক ও চুরির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধের ডাক: পিরোজপুরে কলাখালী ইউনিয়নবাসীর মানববন্ধন শিক্ষাই হচ্ছে সকলের সম্বল: নোয়াখালীতে শিক্ষামন্ত্রী বুটেক্সের হলে চুরির পুনরাবৃত্তি: ক্ষুব্ধ শিক্ষার্থীরা, সচেতন থাকার পরামর্শ প্রক্টরের শ্রীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, থানা হেফাজতে দোকানদার ধামরাইয়ে পুলিশের চেকপোস্টের কাছ থেকেই ছিনতাই তা'মীরুল মিল্লাত টঙ্গীতে বিএনসিসি পরিদর্শক টিমের সঙ্গে মতবিনিময় সভা সাংবাদিক দিলীপের বাবা নিয়ে আবেগঘন পোস্ট, "বিশ্ব বাবা দিবসে গভীর শ্রদ্ধাঞ্জলি" বদলগাছী সদর হাটে উপজেলা বিএনপির প্রচার সম্পাদক আবু রাইহান গিটারের ইশারায় খাজনা আদায়-সরকারি রাজস্ব নিয়ে উঠছে প্রশ্ন?

আশাশুনিতে উৎসব মূখর পরিবেশে বাংলা নববর্ষ উদযাপন


 আশাশুনিতে সার্বজনীন উৎসব বাংলা নববর্ষ ১৪৩৩ বর্ণাঢ্য আয়োজনে উৎসব মুখর পরিবেশে উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) উপজেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে।
সকাল ৯ টায় জাতীয় সংগীত ও 'এসো হে বৈশাখ' গান পরিবেশনের মধ্যদিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। ৯.৩০ টায় বৈশাখী শোভাযাত্রা বের করা হয়। উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডুর নেতৃত্বে আশাশুনি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর নজরুল ইসলাম, মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আঃ রব, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীম আহমদ খান, সরকারি হাই স্কুলের প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক স ম হেদায়েতুল ইসলাম, উপজেলা জামায়াত আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ হান্নান, প্রেস ক্লাব নেতৃবৃন্দ, আশাশুনি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্রছাত্রীবৃন্দ, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও সরকারি কর্মকর্তাবৃন্দের অংশ গ্রহনে বাঙালী সাজে সজ্জিত হয়ে বিভিন্ন গ্রামীন ঐতিহ্য ও বাদ্য যন্ত্রের ঝংকার সহকারে শোভাযাত্রাটি উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু সমাপনী বক্তব্যের মাধ্যমে শোভাযাত্রার সমাপ্তি ঘোষণা করেন। পরে উপজেলা পরিষদ চত্বরে হাড়ীভাঙ্গা খেলা, পরিষদের পুকুরে হাঁস ধরা প্রতিযোগিতা ও বিকালে সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে গ্রাম বাংলার ঐতিহ্য লাঠি খেলা অনুষ্ঠিত হয়। এছাড়া সকালে পান্তা ভাত খাওয়া অনুষ্ঠান করা হয়। কর্মকর্তা, কর্মচারী ও সকল অংশগ্রহনকারীরা পান্তাভাত খাওয়া অনুষ্ঠানে অংশ নিয়ে তৃপ্তি সহকারে খানা গ্রহন করেন।

Tag
আরও খবর