সেবার মানসিকতা না থাকলে চিকিৎসার মানোন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী আমিরাতে ঈদে মিলাদুন্নবী ও জাতীয় দিবসের ছুটি ঘোষণা বন্যার্তদের জন্য ৫০০ ঘর নির্মাণ করছেন সালমান খান বেনাপোল ইমিগ্রেশন প্রদর্শন করলেন এসবি প্রধান চড়া দামে পচা মাছ বিক্রি। রুপাতলী বাজারে বেপরোয়া মাছ ব্যবসায়ীরা আব্দুলপুর বাজারের ব্যবসায়ীদের ফুটবল উৎসব সাতকানিয়ার ইয়াসিনের সাগরে মৃত্যু নোয়াখালীতে তরুণীদের দিয়ে পর্নো ভিডিও তৈরি: স্বামী-স্ত্রী, দুই ছেলেসহ ৫ জন গ্রেপ্তার , ৪ তরুণী উদ্ধার। দোয়া ও মোনাজাতের মধ্যদিয়ে বারইয়ারহাটে ‘আল আকসা সরিষা মিল’ উদ্বোধন নোয়াখালীতে ৯৭৯০ ইয়াবাসহ দুই পাচারকারী গ্রেপ্তার শ্রীমঙ্গলে ‘ইতিহাসের আয়নায় জুলাই গণঅভ্যুত্থান’ : প্রত্যাশা-প্রাপ্তি শীর্ষক আলোচনা সভা ও যুব সমাবেশ একটি সড়ক দুর্ঘটনা, সারা জীবনের কান্না: জীবনযুদ্ধে লড়ছেন যুবদল নেতা হাফিজুর রহমান কুলিয়া ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক পদে আগ্রহ প্রকাশ করেছেন নাহিদ হাসান মিরসরাইয়ে চালু হলো চাইনিজ ভাষা শিক্ষা কোর্স ‘চাইনিজ হাতেখড়ি’ শিল্পকলায় বিনামূল্যে ৬ সিনেমা দেখা যাবে শেখ হাসিনার সঙ্গে দেশে ফিরতে চান সাকিব আল হাসান গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হবে: মির্জা ফখরুল গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে সতর্ক করল পুলিশ কক্সবাজারে হবে আঞ্চলিক রাসায়নিক পরীক্ষাগার, কমবে মাদক মামলার জট: স্বরাষ্ট্রমন্ত্রী ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন

আশাশুনি সরকারি কলেজে শিক্ষক ছহিল উদ্দিনের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত


আশাশুনি সরকারি কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব ছহিল উদ্দিনকে সম্মাননা ও বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। রবিবার (১২ এপ্রিল) বেলা ১১টায় কলেজের শিক্ষক মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কলেজ শিক্ষক পরিষদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ প্রফেসর মোঃ নজরুল ইসলাম। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক অধ্যক্ষ প্রফেসর মোঃ আবুল কালাম আজাদ, সাবেক অধ্যক্ষ ও অফিসার ইনচার্জ আলহাজ্ব মোঃ রুহুল আমিন, সাবেক উপাধ্যক্ষ মোঃ আব্দুস সবুরসহ কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষকবৃন্দ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রভাষক সুশীল মন্ডল, সুবোধ চক্রবর্তী, গাজী আঃ কুদ্দুছ, অধ্যক্ষের সহধর্মিণী তানিয়া গুলশানারা, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদকের সহধর্মিণী জেসমিন নাহার এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

প্রভাষক জাকির হোসেন ভুট্টো ও প্রভাষক শিরিন বাহার যুথির সঞ্চালনায় অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ ছহিল উদ্দিন তাঁর দীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতা তুলে ধরে স্মৃতিচারণ করেন এবং উপস্থিতদের উদ্দেশে মূল্যবান বক্তব্য প্রদান করেন।

শেষে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

Tag
আরও খবর