নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা

সাতক্ষীরার উন্নয়নে নাগরিক কমিটির ২১ দফা দাবি



সাতক্ষীরা জেলার সামগ্রিক উন্নয়ন ও দীর্ঘদিনের নাগরিক সমস্যার সমাধানে ২১ দফা দাবি উত্থাপন করেছে জেলা নাগরিক কমিটি। এসব দাবি বাস্তবায়নে সংসদ সদস্য ও জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয়ে একটি বৃহত্তর নাগরিক সভা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জেলা নাগরিক কমিটির উদ্যোগে আয়োজিত এক গুরুত্বপূর্ণ সভায় জেলার বিভিন্ন উপজেলার উন্নয়ন ঘাটতি, অবকাঠামোগত সমস্যা এবং জনদুর্ভোগ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় বিশেষভাবে গুরুত্ব পায় দীর্ঘদিনের প্রত্যাশিত রেললাইন স্থাপন, বিকল্প বাইপাস সড়ক নির্মাণ, যানজট নিরসন এবং জ্বালানি সংকট মোকাবিলার কার্যকর ব্যবস্থা গ্রহণ।

এছাড়া নদীভাঙন রোধ, জলাবদ্ধতা নিরসন এবং সাতক্ষীরা পৌরসভাসহ উপকূলীয় অঞ্চলে সুপেয় পানির সংকট দূর করার দাবি জোরালোভাবে তুলে ধরা হয়। বক্তারা বলেন, এসব সমস্যা সমাধানে দ্রুত কার্যকর উদ্যোগ না নিলে জেলার উন্নয়ন বাধাগ্রস্ত হবে।

সভায় উপস্থিত নেতৃবৃন্দ ২১ দফা দাবিকে বাস্তবায়নের লক্ষ্যে মাননীয় সংসদ সদস্য ও জেলা প্রশাসনের সঙ্গে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন এবং একটি বৃহত্তর নাগরিক সভার মাধ্যমে বিষয়গুলো তুলে ধরার সিদ্ধান্ত নেন।

জেলা নাগরিক কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট শেখ আজাদ হোসেন বেলালের সভাপতিত্বে এবং সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম আজাদ ও যুগ্ম সদস্য সচিব আলি নুর খান বাবুলের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন অধ্যক্ষ আব্দুল হামিদ, অধ্যক্ষ আশেক ই এলাহী, কবি কিশোরী মোহন সরকার, কণ্ঠশিল্পী আবু আফফান রোজবাবু, উদীচী সাতক্ষীরার সভাপতি শেখ সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক সুরেশ পান্ডে, অ্যাডভোকেট আসাদুজ্জামান দুলু, অ্যাডভোকেট মুনীরউদ্দীন, মহুয়া মঞ্জুরী, স্বদেশের মাধব দত্ত, বাসদের নিত্যানন্দ সরকার, মুনসুর রহমান, সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, মমতাজ আহমেদ বাপ্পীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

Tag
আরও খবর