নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা

আশাশুনিতে বিএনপি কর্মীকে পিটিয়ে হাত-পা ভাঙার অভিযোগ



সাতক্ষীরার আশাশুনি উপজেলায় এলাকায় ফিরে বিএনপির এক কর্মীর ওপর হামলা চালিয়ে হাত-পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকদের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার শ্রীউলা ইউনিয়নের চৌধুরী মোড় এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত মহসিন কবিরকে (৩৫) উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মহসিন কবির শ্রীউলা গ্রামের মৃত সালাম সরদারের ছেলে এবং তিনি শ্রীউলা ইউনিয়ন শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক বলে জানা গেছে।

আহত মহসিন কবির জানান, গত ৫ আগস্টের পর থেকে এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীরা পলাতক ছিলেন। ঈদের আগের দিন তারা এলাকায় ফিরে আসেন। এরপর পূর্ব রাজনৈতিক বিরোধের জেরে আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের রাশেদ, নাছিম, সাহেদ ও জাহাঙ্গীরসহ ১০-১২ জন তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা লাঠিসোটা ও দেশীয় অস্ত্র দিয়ে তাকে মারধর করে গুরুতর জখম করে।

স্থানীয়দের অভিযোগ, হামলাকারীরা এলাকায় আধিপত্য বিস্তারের চেষ্টা করছে। অতীতেও তারা সন্ত্রাসী কার্যক্রমে জড়িত ছিল বলে দাবি করেন এলাকাবাসী। তাদের মতে, এ ঘটনায় জড়িতরা একটি সন্ত্রাসী বাহিনীর সদস্য।

এ বিষয়ে আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম আহমেদ খান বলেন, মারধরের ঘটনা ঘটেছে বলে তিনি শুনেছেন এবং মহসিন নামের একজনকে হাসপাতালে নেওয়া হয়েছে। তবে এ ঘটনায় এখনো থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

Tag
আরও খবর