নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা

প্রধানমন্ত্রীর বরাদ্দে ঝুঁকিপূর্ণ শাকরা-কোমরপুর ব্রিজ মেরামত


সাতক্ষীরা সদরের ভোমরা ও দেবহাটা উপজেলার পারুলিয়া সংযোগ সড়কের শাকরা-কোমরপুর এলাকায় অবস্থিত ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজটি সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে ব্রিজটির নাজুক অবস্থার কারণে স্থানীয় বাসিন্দা ও পথচারীদের মধ্যে চরম উদ্বেগ বিরাজ করছিল। অবশেষে প্রধানমন্ত্রীর বিশেষ বরাদ্দ থেকে ব্রিজটি সংস্কারের জন্য ৬ লাখ ৫২ হাজার ৮৭৪ টাকা অনুমোদন দেওয়া হয়েছে।

সম্প্রতি এই বরাদ্দকৃত কাজের অগ্রগতি ও বাস্তব অবস্থা পরিদর্শনে সরেজমিনে যান সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং সদ্য অনুষ্ঠিত নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব আব্দুর রউফ। তিনি ব্রিজটির বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের সাথে কথা বলেন।

পরিদর্শনকালে তিনি বলেন, এই ব্রিজটি ভোমরা স্থলবন্দরসহ আশপাশের এলাকার মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম। কিন্তু দীর্ঘদিন ধরে অবহেলার কারণে এটি ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে, যা যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে। তাই দ্রুত সংস্কার কাজ সম্পন্ন করা অত্যন্ত জরুরি।

স্থানীয় বাসিন্দারা জানান, প্রতিদিন শত শত মানুষ ও যানবাহন এই ব্রিজ দিয়ে চলাচল করে। বিশেষ করে পণ্যবাহী ট্রাক ও ব্যবসায়ীদের জন্য এটি গুরুত্বপূর্ণ পথ। ব্রিজটির দুরবস্থার কারণে প্রায়ই দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়।

তারা দ্রুত ও টেকসইভাবে সংস্কার কাজ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান। একই সাথে বরাদ্দকৃত অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করার আহ্বানও জানান স্থানীয়রা।

এদিকে সংশ্লিষ্ট সূত্র জানায়, খুব শিগগিরই ব্রিজটির সংস্কার কাজ শুরু করা হবে এবং কাজের গুণগত মান নিশ্চিত করতে নিয়মিত তদারকি করা হবে।

Tag
আরও খবর