সেবার মানসিকতা না থাকলে চিকিৎসার মানোন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী আমিরাতে ঈদে মিলাদুন্নবী ও জাতীয় দিবসের ছুটি ঘোষণা বন্যার্তদের জন্য ৫০০ ঘর নির্মাণ করছেন সালমান খান বেনাপোল ইমিগ্রেশন প্রদর্শন করলেন এসবি প্রধান চড়া দামে পচা মাছ বিক্রি। রুপাতলী বাজারে বেপরোয়া মাছ ব্যবসায়ীরা আব্দুলপুর বাজারের ব্যবসায়ীদের ফুটবল উৎসব সাতকানিয়ার ইয়াসিনের সাগরে মৃত্যু নোয়াখালীতে তরুণীদের দিয়ে পর্নো ভিডিও তৈরি: স্বামী-স্ত্রী, দুই ছেলেসহ ৫ জন গ্রেপ্তার , ৪ তরুণী উদ্ধার। দোয়া ও মোনাজাতের মধ্যদিয়ে বারইয়ারহাটে ‘আল আকসা সরিষা মিল’ উদ্বোধন নোয়াখালীতে ৯৭৯০ ইয়াবাসহ দুই পাচারকারী গ্রেপ্তার শ্রীমঙ্গলে ‘ইতিহাসের আয়নায় জুলাই গণঅভ্যুত্থান’ : প্রত্যাশা-প্রাপ্তি শীর্ষক আলোচনা সভা ও যুব সমাবেশ একটি সড়ক দুর্ঘটনা, সারা জীবনের কান্না: জীবনযুদ্ধে লড়ছেন যুবদল নেতা হাফিজুর রহমান কুলিয়া ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক পদে আগ্রহ প্রকাশ করেছেন নাহিদ হাসান মিরসরাইয়ে চালু হলো চাইনিজ ভাষা শিক্ষা কোর্স ‘চাইনিজ হাতেখড়ি’ শিল্পকলায় বিনামূল্যে ৬ সিনেমা দেখা যাবে শেখ হাসিনার সঙ্গে দেশে ফিরতে চান সাকিব আল হাসান গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হবে: মির্জা ফখরুল গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে সতর্ক করল পুলিশ কক্সবাজারে হবে আঞ্চলিক রাসায়নিক পরীক্ষাগার, কমবে মাদক মামলার জট: স্বরাষ্ট্রমন্ত্রী ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন

আশাশুনিতে বিশ্ব পানি দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন


 আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নে বিশ্ব পানি দিবস-২০২৬ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার ইউনিয়নে কপোতাক্ষ নদ সংলগ্ন কল্যানপুর খেয়াঘাটের কাছে এ কর্মসূচি পালন করা হয়।
"পানি প্রবাহ যেখানে, সাম্যের হাসি সেখানে” – এই প্রতিপাদ্যকে সামনে রেখে রূপান্তরের সার্বিক সহায়তায় অনুষ্ঠানে প্রতাপনগর ইউপি চেয়ারম্যান হাজী আবু দাউদ ঢালী, প্রশাসনিক কর্মকর্তা খায়রুল ইসলাম, ৮ নং ওয়ার্ড ইউপি সদস্য উজ্জ্বল হোসেন, খেয়াঘাটের ২০ জন মাঝি, স্থানীয় মোটরবাইকচালক, ভ্যানচালক, চলাচলকারী যাত্রীগণ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শুরুতে স্থানীয় মানুষজন পানির অপচয় রোধ, নদীদূষণ ও নদী দখল রোধ সম্পর্কে বিভিন্ন অঙ্গীকার লিখে গণস্বাক্ষর করেন। এরপর পানির সুষ্ঠু ব্যবহার সম্পর্কে বিভিন্ন তথ্য উপস্থাপন করেন রূপান্তরের প্রতিনিধিগণ। সবশেষে ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে খেয়াঘাট সংলগ্ন চত্ত্বরে র‍্যালী প্রদক্ষিণ করে। র‍্যালী শেষে ইউনিয়নের পানি সম্পর্কিত বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে নদী দূষণ বন্ধ করা, নদী তীরের ভেড়িবাঁধ সংস্কার, অবৈধভাবে লবণ পানির অনুপ্রবেশ রোধ করা, সঠিকভাবে বর্জ্য ব্যবস্থাপনা প্রভৃতি বিষয়ে তিনি আলোচনা করেন। তিনি এসকল সমস্যা রোধে সকলকে এক হয়ে কাজ করার আহ্বান জানান। উপস্থিত অংশগ্রহণকারীরা আলোচনার বিষয়বস্তুর সাথে একাত্মতা প্রকাশ করেন এবং একজোট হয়ে কাজ করার অঙ্গীকার করেন।
উল্লেখ্য, রূপান্তরের গোফরইমপ্যাক্ট প্রকল্পের সহযোগিতায় দিবসটি পালিত হয়, যা সমন্বিত পানি ব্যবস্থাপনা এবং কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সাতক্ষীরায় বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। প্রকল্পটির আর্থিক ও কারিগরি সহায়তায় রয়েছে সুইজারল্যান্ড, ওয়াটারএইড বাংলাদেশ এবং সুইসকন্ট্যাক্ট বাংলাদেশ।

Tag
আরও খবর