মিরসরাইয়ে কৃষকদলের শতাধিক নেতাকর্মী পেলেন গামছা ও কাছি ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য, আট দিনেও গ্রেপ্তার নেই গোপালগঞ্জে বিএনপির এমপির বাড়িতে আগুন পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতিচর্চার আহ্বান প্রধানমন্ত্রীর সাতক্ষীরা মেডিকেল থেকে দাকোপে বদলি সুন্দরবনে দুবলারচরের রাসপূজায় প্লাস্টিক,পলিথিন ও ক্ষতিকর সামগ্রী ব্যবহার বন্ধে স্বারকলিপি জাতীয়তাবাদী নবীন দলের কেন্দ্রীয় সহসভপতি পদে শ্রীমঙ্গলের ইসমাইল হোসেনসহ মৌলভীবাজারের তিন নেতা আশাশুনির বুধহাটায় চান্দিনা লাইসেন্স প্রাপ্ত দোকানের ভাড়া আদায় ক্যাম্প পরিচালনা দিনাজপুরে ৬ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতার ধর্ষণের অভিযোগে প্যাথলজি কর্মীর বিরুদ্ধে মামলা সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার দুই নাতনিকে উদ্ধারে দাদার অভিযোগ, নিরাপত্তা নিয়ে উদ্বেগ মন্ত্রণালয় ও দুদকের নিষেধাজ্ঞা উপেক্ষা করে জাল সনদে অভিযুক্ত আইসিটি শিক্ষক জয়ন্তী রাণীর বন্ধ বেতন চালুর অভিযোগ ঈশ্বরগঞ্জে ছেলের নির্যাতনে মায়ের মৃত্যুর অভিযোগ ষড়যন্ত্র মোকাবিলায় বিএনপির নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান সাবেক এমপি কাজী আলাউদ্দিনের পীরগাছায় ৩ হাজার ৭০০ কৃষককে বিনামূল্যে সার ও সরিষা বীজ বিতরণের উদ্বোধন ভিত্তিহীন অভিযোগ ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ এবং ফেসবুকে অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানাল শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল কর্তৃপক্ষ, মানহানী মামলার হুশিয়ারি গোয়ালন্দে সেবাদানকারীদের নিয়ে সংবেদনশীলতা বৃদ্ধিমূলক কর্মশালা কুলিয়ারচরে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতে উঠান বৈঠক পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের স্থগিত তৃতীয় সভা আগামী ২৩ নভেম্বর

সাতক্ষীরায় বিশ্ব পানি দিবস পালিত


“পানির প্রবাহ যেখানে, সাফল্যের হাসি সেখানে”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় বিশ্ব পানি দিবস উপলক্ষে বর্ণাঢ্য কর্মসূচি পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র‍্যালী, বৃক্ষরোপণ ও খাল পরিস্কার কার্যক্রমের আয়োজন করা হয়, যা শহরজুড়ে ব্যাপক সাড়া ফেলে।

বুধবার (৮ এপ্রিল) সকালে বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তরের আয়োজনে এবং ওয়াটারএইড বাংলাদেশ ও সুইসকন্টাক্ট বাংলাদেশের সহযোগিতায় ‘গোফরইমপ্যাক্ট’ প্রোগ্রামের আওতায় এ কর্মসূচি বাস্তবায়িত হয়।

সাতক্ষীরা পৌরসভা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালীতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন, যা পরিবেশ সচেতনতা ও পানি সংরক্ষণের গুরুত্ব তুলে ধরে। পরে র‍্যালীটি প্রাণ সায়ের খালপাড়ে গিয়ে শেষ হয়।

র‍্যালী শেষে সেখানে বৃক্ষরোপণ কর্মসূচি ও খাল পরিস্কার কার্যক্রমের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক শেখ মঈনুল ইসলাম মঈন। তিনি তার বক্তব্যে বলেন, পানি সংরক্ষণ ও জলাশয় রক্ষায় সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। টেকসই উন্নয়নের জন্য পানি ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান, পৌরসভা নির্বাহী কর্মকর্তা লিয়াকত আলী, নির্বাহী প্রকৌশলী এম এম নূর আহম্মদ, সমাজ উন্নয়ন কর্মকর্তা জিয়াউর রহমানসহ বিভিন্ন কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এছাড়াও রূপান্তরের ‘গোফরইমপ্যাক্ট’ প্রকল্পের পৌরসভা কো-অর্ডিনেটর সবুজ কুমার সাহা, সিনিয়র অফিসার (জেন্ডার অ্যান্ড স্টেকহোল্ডার এনগেজমেন্ট) বনানী দাশগুপ্ত বাসন্তী, WOMO-অনিক দত্ত, রত্না খাতুন ও নাসরিন সুলতানা মৌসহ বিভিন্ন পর্যায়ের অংশীজনরা উপস্থিত ছিলেন।

কর্মসূচির মাধ্যমে স্থানীয়দের মাঝে পানি সংরক্ষণ, পরিবেশ রক্ষা এবং জলাশয় পরিচ্ছন্ন রাখার বিষয়ে সচেতনতা বৃদ্ধি পায়। আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

Tag
আরও খবর