নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা

সদর থানায় এসপির আনুষ্ঠানিক পরিদর্শন




সাতক্ষীরা সদর থানায় আনুষ্ঠানিক পরিদর্শন করেছেন সাতক্ষীরা জেলা পুলিশের অভিভাবক ও সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আরেফিন জুয়েল, বিপিএম। মঙ্গলবার (০৭ এপ্রিল ২০২৬) এ পরিদর্শন কার্যক্রম অনুষ্ঠিত হয়।

পুলিশ সুপার থানায় পৌঁছালে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ মাহমুদুর রহমান, পিপিএম-এর নেতৃত্বে একদল চৌকস পুলিশ সদস্য তাকে গার্ড অব অনার প্রদান করেন। এ সময় পুরো থানাজুড়ে একটি উৎসবমুখর ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশ বিরাজ করে।

পরিদর্শনকালে পুলিশ সুপার থানার বিভিন্ন শাখা ঘুরে দেখেন এবং দাপ্তরিক কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন। তিনি থানার শেরেস্তায় সংরক্ষিত বিভিন্ন গুরুত্বপূর্ণ রেজিস্টার ও নথিপত্র পর্যালোচনা করেন এবং সেগুলোর সঠিক সংরক্ষণ ও হালনাগাদ রাখার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

এ সময় তিনি উপস্থিত অফিসার ও ফোর্সদের সাথে মতবিনিময় করেন। পুলিশ সদস্যদের মনোবল বৃদ্ধির পাশাপাশি দায়িত্ব পালনে আরও আন্তরিক, সতর্ক ও পেশাদার হওয়ার আহ্বান জানান। আইন-শৃঙ্খলা রক্ষা, জনগণের সেবা নিশ্চিত করা এবং অপরাধ দমনে সর্বোচ্চ তৎপরতা বজায় রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন তিনি।

পুলিশ সুপার তার বক্তব্যে বলেন, জনগণের আস্থা অর্জনই পুলিশের মূল লক্ষ্য। এজন্য প্রতিটি সদস্যকে সততা, নিষ্ঠা ও দায়িত্ববোধের সাথে কাজ করতে হবে। তিনি থানার কার্যক্রমকে আরও গতিশীল ও জনবান্ধব করার লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন।

পরিদর্শনকালে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোঃ শাহীনুর চৌধুরীসহ থানার বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর