মিরসরাইয়ে কৃষকদলের শতাধিক নেতাকর্মী পেলেন গামছা ও কাছি ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য, আট দিনেও গ্রেপ্তার নেই গোপালগঞ্জে বিএনপির এমপির বাড়িতে আগুন পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতিচর্চার আহ্বান প্রধানমন্ত্রীর সাতক্ষীরা মেডিকেল থেকে দাকোপে বদলি সুন্দরবনে দুবলারচরের রাসপূজায় প্লাস্টিক,পলিথিন ও ক্ষতিকর সামগ্রী ব্যবহার বন্ধে স্বারকলিপি জাতীয়তাবাদী নবীন দলের কেন্দ্রীয় সহসভপতি পদে শ্রীমঙ্গলের ইসমাইল হোসেনসহ মৌলভীবাজারের তিন নেতা আশাশুনির বুধহাটায় চান্দিনা লাইসেন্স প্রাপ্ত দোকানের ভাড়া আদায় ক্যাম্প পরিচালনা দিনাজপুরে ৬ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতার ধর্ষণের অভিযোগে প্যাথলজি কর্মীর বিরুদ্ধে মামলা সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার দুই নাতনিকে উদ্ধারে দাদার অভিযোগ, নিরাপত্তা নিয়ে উদ্বেগ মন্ত্রণালয় ও দুদকের নিষেধাজ্ঞা উপেক্ষা করে জাল সনদে অভিযুক্ত আইসিটি শিক্ষক জয়ন্তী রাণীর বন্ধ বেতন চালুর অভিযোগ ঈশ্বরগঞ্জে ছেলের নির্যাতনে মায়ের মৃত্যুর অভিযোগ ষড়যন্ত্র মোকাবিলায় বিএনপির নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান সাবেক এমপি কাজী আলাউদ্দিনের পীরগাছায় ৩ হাজার ৭০০ কৃষককে বিনামূল্যে সার ও সরিষা বীজ বিতরণের উদ্বোধন ভিত্তিহীন অভিযোগ ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ এবং ফেসবুকে অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানাল শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল কর্তৃপক্ষ, মানহানী মামলার হুশিয়ারি গোয়ালন্দে সেবাদানকারীদের নিয়ে সংবেদনশীলতা বৃদ্ধিমূলক কর্মশালা কুলিয়ারচরে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতে উঠান বৈঠক পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের স্থগিত তৃতীয় সভা আগামী ২৩ নভেম্বর

শ্যামনগরে হঠাৎ বজ্রপাতে প্রাণ হারালেন ইয়াকুব




সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় বজ্রপাতে ইয়াকুব আলী নামের এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) বিকাল আনুমানিক ৩টা ৩০ মিনিটের দিকে উপজেলার নূরনগর ইউনিয়নের কুলতলী গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। হঠাৎ বজ্রপাতের এই ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলের দিকে হঠাৎ করে আবহাওয়ার পরিবর্তন ঘটে এবং আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বজ্রসহ বৃষ্টি শুরু হয়। এ সময় ইয়াকুব আলী বাড়ির বাইরে অবস্থান করছিলেন। আচমকা বজ্রপাত হলে তিনি গুরুতরভাবে আহত হন। ঘটনাস্থলে উপস্থিত লোকজন দ্রুত তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু হাসপাতালে নেওয়ার আগেই পথিমধ্যে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

গ্রামবাসীরা জানান, মৃত্যুর কয়েক ঘণ্টা আগেও তিনি স্বাভাবিকভাবে তার দৈনন্দিন কাজকর্মে ব্যস্ত ছিলেন। সকাল আনুমানিক ১১টা ৩০ মিনিটের দিকে তিনি স্থানীয় নওয়াজ ভাইয়ের দোকানে বাগদা চিংড়ির পোনা সরবরাহ করে যান। তার ব্যবহৃত বোতল ও ব্যাগ এখনো দোকানে পড়ে আছে, যা তার আকস্মিক মৃত্যুর করুণ স্মৃতি হয়ে রয়েছে।

ইয়াকুব আলীর অকাল মৃত্যুতে তার পরিবার-পরিজন ও স্বজনদের মাঝে গভীর শোক বিরাজ করছে। প্রতিবেশীরাও এ ঘটনায় শোকাহত হয়ে পড়েছেন। হঠাৎ এমন মৃত্যুতে গ্রামজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

স্থানীয় সচেতন মহল জানিয়েছে, বজ্রপাতের সময় খোলা জায়গায় অবস্থান করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তারা সকলকে এ ধরনের দুর্যোগপূর্ণ আবহাওয়ায় নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার আহ্বান জানিয়েছেন এবং এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেছেন।

Tag
আরও খবর