আন্তর্জাতিক ডেস্ক :
পাকিস্তানের পূর্বাঞ্চলে পাঞ্জাব প্রদেশের জালালপুর পিরওয়ালা জেলার কাছে একটি যাত্রীবাহী বাসের সাথে তেলের ট্যাংকারের সংঘর্ষে অগ্নিদগ্ধ হয়ে ২০ জন নিহত এবং ৬ জন আহত হয়েছে। স্থানীয় গণমাধ্যম এ কথা জানিয়েছে।
খবরে বলা হয়েছে, মঙ্গলবার ভোরে মোটরওয়েতে বাস ও তেল ট্যাংকারের সংঘর্ষে আগুন ধরে যায়। এতে ঘটনাস্থলেই ১৮ জন যাত্রী নিহত হয়।
স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, পরে মোটরওয়ে পুলিশ ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। এ সময় আটজনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এদের দুইজন হাসপাতালে মারা যায় এবং অগ্নিদগ্ধ গাড়ি থেকে পুড়ে মারা যাওয়া ১৮ জনকে উদ্ধার করা হয়।
বাসটিতে চালক ও হেলপারসহ ২৬ লোক ছিলেন। তারা পাঞ্জাবের রাজধানী শহর লাহোর থেকে দক্ষিণাঞ্চলীয় করাচীতে যাচ্ছিলেন।
৫ দিন ১৬ ঘন্টা ৫ মিনিট আগে
১৬ দিন ২০ ঘন্টা ৪৭ মিনিট আগে
২৪ দিন ১২ ঘন্টা ১৬ মিনিট আগে
২৫ দিন ৩ ঘন্টা ২৩ মিনিট আগে
২৬ দিন ১১ ঘন্টা ৩২ মিনিট আগে
৩১ দিন ৪২ মিনিট আগে
৩৮ দিন ১৫ ঘন্টা ৪ মিনিট আগে
৪০ দিন ১ ঘন্টা ২৬ মিনিট আগে