নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা

সাতক্ষীরায় খাস জমি দখল অভিযোগে যুবদল নেতা বহিষ্কার


সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নওয়াবেঁকি এলাকায় সরকারি খাস জমি দখলের অভিযোগে যুবদল নেতা জি.এম. হাবিবুল্লাহকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

সোমবার (৬ এপ্রিল) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং সংগঠনের নীতি-আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে শ্যামনগর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জি.এম. হাবিবুল্লাহকে প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে।

যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের স্বাক্ষরিত ওই সিদ্ধান্তে স্পষ্টভাবে বলা হয়, বহিষ্কৃত নেতার ব্যক্তিগত কোনো অপকর্মের দায় দল নেবে না। একই সঙ্গে দলের সকল পর্যায়ের নেতা-কর্মীদের তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বানও জানানো হয়েছে।

এর আগে, নওয়াবেঁকি এলাকার সরকারি খাস খতিয়ানের একটি জমি জোরপূর্বক দখলের অভিযোগ ওঠে জি.এম. হাবিবুল্লাহর বিরুদ্ধে। ভুক্তভোগী ব্যবসায়ী মেহেদী হাসান অভিযোগ করেন, বৈধ কাগজপত্র ও লাইসেন্স থাকা সত্ত্বেও তাকে এবং তার পরিবারকে উচ্ছেদ করে জমিটি দখল করা হয়েছে। এতে তাদের দীর্ঘদিনের ব্যবসা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আটুলিয়া মৌজার ৫১৫৮ নম্বর দাগের ওই জমিটি সরকারিভাবে বন্দোবস্ত নিয়ে দীর্ঘদিন ধরে ব্যবহার করে আসছিলেন ভুক্তভোগীরা। তবে সম্প্রতি সেখানে জোরপূর্বক দখল করে দলীয় সাইনবোর্ড টাঙানো হয়েছে বলে অভিযোগ রয়েছে।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে অভিযুক্ত জি.এম. হাবিবুল্লাহকে প্রশাসনকে প্রকাশ্যে চ্যালেঞ্জ ছুড়ে বলতে শোনা যায়, “এসপি-ডিসি কেউই আমার কিছু করতে পারবে না।” এমন বক্তব্য ভাইরাল হলে এলাকায় ব্যাপক ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয় এবং প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন ওঠে।

অভিযোগের বিষয়ে বক্তব্য জানার জন্য একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও জি.এম. হাবিবুল্লাহর কোনো বক্তব্য পাওয়া যায়নি।

শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজা আখতার বলেন, বিষয়টি এখনো তার আনুষ্ঠানিকভাবে নজরে আসেনি। তবে অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন।

ভুক্তভোগী পরিবার দ্রুত জমি পুনরুদ্ধার এবং অভিযুক্তদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছে।

Tag
আরও খবর