সংরক্ষিত নারী আসনের গেজেট প্রকাশ বৃহস্পতিবার এবার লিটারে ৪ টাকা বাড়ল বোতলজাত তেলের দাম প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সাক্ষাৎ টাঙ্গাইলের মধুপুর গড় শালবনে অজ্ঞাত যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার পলাশে ইতালি প্রবাসীর স্ত্রী উধাও নাগেশ্বরী পৌর নির্বাচনী মাঠে সরব সাবেক কাউন্সিলর জামাল উদ্দিন: ৩ নং ওয়ার্ডে বইছে আগাম হাওয়া অসহযোগ আন্দোলনের মধ্যে ববিতে রেজিস্ট্রার পদে রদবদল, নতুন রেজিস্ট্রার হুমায়ুন বজ্রপাতে মৃত্যুর খবর চাউর হলো একজনের, মারা গেল আরেক জন ইসলামপুরে বজ্রপাতে নিহত শামীম মিয়ার পরিবারকে প্রশাসনের আর্থিক সহায়তা প্রদান মৌলভীবাজারে শীর্ষ সন্ত্রাসী ‘পীর আজাদ’ গ্রেফতার মোমবাতির আলোয় পরীক্ষা, গলাচিপায় শিক্ষার্থীদের দুর্ভোগ আশাশুনি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনু্ষ্ঠিত কুরিয়ারে শামুক পাচার, শ্যামনগরে অভিযান ঝিনাইগাতীতে প্রেমঘটিত বিরোধে কিশোরদের সংঘর্ষ, আহত ৩ উপকূলে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় বন্দরে স্থবিরতা, বিপদসংকুল সুন্দরবন মৌলভীবাজারে অতিবৃষ্টি ও ঢলে তলিয়ে গেছে ধান, দুর্যোগ মোকাবেলায় প্রশাসনের পক্ষ আশ্রয়কেন্দ্র, জিআর চালসহ নগদ টাকা বরাদ্দ ময়মনসিংহের আসামী সিরাজগঞ্জ থেকে গ্রেপ্তার অপরিপক্ব আমে কার্বাইড ব্যবহারের অভিযোগ, ধ্বংস ৯ হাজার কেজি আম দেবহাটায় ১৫৬৬ বোতল ফেনসিডিলসহ আটক ২ দিনাজপুরে র‌্যাব-১৩ এর অভিযানে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেফতার

গুচ্ছ ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীদের পাশে গোবিপ্রবি ছাত্রদল

জিএসটি গুচ্ছভুক্ত ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা উপলক্ষে আগত ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য ভর্তি তথ্য সহায়তা কেন্দ্র স্থাপন, ইমার্জেন্সি ওষুধ ও সুপেয় পানির ব্যবস্থা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) শাখার নেতাকর্মীরা।


শুক্রবার (৩ এপ্রিল) সকাল ৯:৩০ থেকে দুপুর ১২:৩০ পর্যন্ত পরীক্ষার্থী ও অভিভাবকদের সহায়তায় শিক্ষার্থীবান্ধব কার্যক্রম পরিচালনা করে শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় শাখা ছাত্রদলের সভাপতি দুর্জয় শুভ, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বিদ্যুৎসহ শাখার অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


ভর্তি পরীক্ষা উপলক্ষে শাখা ছাত্রদলের পক্ষ থেকে তথ্য সহায়তা কেন্দ্র স্থাপন করা হয়। সেখানে পরীক্ষার্থীদের জন্য কলম, স্যালাইন, বিভিন্ন অতিপ্রয়োজনীয় ওষুধ ও সুপেয় পানির ব্যবস্থা করা হয়। পাশাপাশি বুথের ভেতরে অভিভাবকদের জন্য বিশ্রামের ব্যবস্থাও করা হয়।


এ বিষয়ে শাখা ছাত্রদলের সভাপতি দুর্জয় শুভ বলেন, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২৬ শিক্ষাবর্ষের বি ইউনিটের ভর্তি পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে। পুরো পরীক্ষাটি অত্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শাখা ছাত্রদলের পক্ষ থেকে হেল্প ডেস্কের ব্যবস্থা ছিল; পরীক্ষার্থীদের জন্য সুপেয় পানির ব্যবস্থা, প্রাথমিক চিকিৎসার জন্য মেডিসিন সামগ্রীর ব্যবস্থাও ছিল। এছাড়াও বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদস্যরা সার্বক্ষণিক শিক্ষার্থীদের তদারকির জন্য মাঠে ছিলেন, যা পরীক্ষার্থীদের জন্য বেশ সহায়ক হয়েছে। পাশাপাশি ক্যাম্পাসভিত্তিক অন্যান্য সংগঠনও সার্বিকভাবে সহযোগিতা করেছে। এ জন্য সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ।


তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনকেও বিশেষভাবে ধন্যবাদ জানানো হচ্ছে, যারা যথেষ্ট আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে পুরো কার্যক্রম পরিচালনায় সহায়তা করেছে।

আরও খবর