নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা

নাকতাড়া মুদি দোকানের ৪ ড্রামে ৮০০ লিটার পেট্রোল উদ্ধার



সাতক্ষীরার আশাশুনি উপজেলায় অবৈধভাবে মজুদ করে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে রাখা বিপুল পরিমাণ পেট্রোল জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার (৩১ মার্চ) দুপুর আনুমানিক ২টার দিকে উপজেলার শ্রীউলা ইউনিয়নের নাকতাড়া কালিবাড়ি বাজারে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল ইসলাম ও মোঃ তাওহিদুল হাসান। তারা জানান, দীর্ঘদিন ধরে ওই এলাকায় অবৈধভাবে পেট্রোল মজুদ করে বেশি দামে বিক্রির অভিযোগ পাওয়া যাচ্ছিল। এরই প্রেক্ষিতে নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়।

অভিযান চলাকালে স্থানীয় মুদি ব্যবসায়ী মারুফা খাতুনের দোকানের পেছনে কৌশলে লুকিয়ে রাখা চারটি ড্রামের মধ্যে আনুমানিক ৮০০ লিটার পেট্রোল উদ্ধার করা হয়। মারুফা খাতুন বকচর গ্রামের বাসিন্দা হাফিজুর রহমানের স্ত্রী।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, জব্দকৃত পেট্রোল পরবর্তীতে উপস্থিত মোটরসাইকেল চালকদের মাঝে ন্যায্য মূল্যে বিক্রি করা হয়। প্রতি পাঁচ লিটার পেট্রোল ৬০০ টাকা দরে বিতরণ করা হয়, যাতে সাধারণ মানুষ সাশ্রয়ী দামে জ্বালানি পেতে পারেন। বিক্রয়লব্ধ অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এছাড়া অবৈধভাবে পেট্রোল মজুদ ও বিক্রির অপরাধে পেট্রোলিয়াম আইন, ২০১৬ অনুযায়ী মারুফা খাতুনকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

স্থানীয়দের মতে, এ ধরনের অভিযান অব্যাহত থাকলে অবৈধ মজুদ ও কালোবাজারি অনেকাংশে কমে আসবে এবং সাধারণ মানুষ ন্যায্য দামে জ্বালানি কিনতে পারবে।

Tag
আরও খবর