লোহাগাড়ায় দুর্গাপূজা ঘিরে মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলিয়ারচরে এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচন অনুষ্টিত কুলিয়ারচরে এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচন অনুষ্টিত চন্দনাইশে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু মঙ্গলবার পাটকেলঘাটায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে জেলা পুলিশ সুপার -আবু সালেহ মো. আশরাফুল আলম পীরগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত ঢাকা-রিয়াদগামী সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত এইচএসসির ফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে ঈশ্বরগঞ্জে কন্যা শিশু দিবসে র‌্যালি আলোচনা সভা ঝিনাইগাতীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, চার মামলায় ১২ হাজার টাকা জরিমানা ঈশ্বরগঞ্জে ৭ম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে ॥ বাবার ৪ হাজার টাকা জরিমানা অবৈধ সার উৎপাদন, জরিমানা ৫০ হাজার টাকা সেনবাগে স্ত্রীকে নিয়ে যাওয়ার পর বসতবাড়িতে হামলা-ভাঙচুর, স্বর্ণালংকার ও টাকা লুটের অভিযোগ লালপুরে জাতীয় কন্যাশিশু দিবস পালিত কুলিয়ারচরে ফ্যামিলি কার্ড কার্যক্রম তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত আশাশুনিতে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স আজ থেকে লাখাইয়ে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু হচ্ছে। ঢাকা মেডিকেল কলেজে বিশ্ব আর্থ্রাইটিস দিবস ২০২৬ উপলক্ষ্যে সায়েন্টিফিক সিম্পোজিয়াম অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স করেছে শান্তিগঞ্জ উপজেলা প্রশাসন নাঙ্গলকোটে চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ; সাংবাদিক হত্যার হুমকিতে থানায় জিডি

পচা ভাত ও বিষ্ঠা মাখা ডিম: যশোরে নাজমা হোটেলকে এক লাখ টাকা জরিমানা

বিপুল পরিমাণ পচা-বাসি ভাত নতুন ভাতের সাথে মিশিয়ে বিক্রি এবং বিষ্ঠা মাখা নোংরা ডিম দিয়ে খামির তৈরির অপরাধে যশোর শহরের নাজমা হোটেলকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। রোববার (২৯ মার্চ) শহরের এমকে রোডে অবস্থিত হোটেলটিতে অভিযান চালিয়ে এই দণ্ডাদেশ প্রদান করে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

অভিযান সূত্রে জানা গেছে, হোটেলটিতে অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত করা হচ্ছিল। বিশেষ করে পচা ও বাসি ভাত সংরক্ষণ করে তা টাটকা ভাতের সঙ্গে মিশিয়ে গ্রাহকদের পরিবেশন করার প্রমাণ পাওয়া যায়। এছাড়া ডিমের গায়ে লেগে থাকা ময়লা ও বিষ্ঠা পরিষ্কার না করেই খালি হাতে তা খামিরের সাথে মেশানো হচ্ছিল, যা জনস্বাস্থ্যের জন্য চরম হুমকিস্বরূপ।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোর কার্যালয়ের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান এই অভিযানে নেতৃত্ব দেন। তিনি জানান, ভোক্তা অধিকারবিরোধী এসব কর্মকাণ্ডের দায়ে প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের জঘন্য কাজ থেকে বিরত থাকার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।


আরও খবর