নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা

কালীগঞ্জে শিক্ষা কর্মকর্তার অফিসে প্রধান শিক্ষকের তাণ্ডব




সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলায় শিক্ষা কর্মকর্তার অফিসে ঢুকে হুমকি, অশালীন আচরণ এবং ঘুষ দেওয়ার চেষ্টা করতে গিয়ে এক প্রধান শিক্ষককে জুতা পেটা করার অভিযোগ উঠেছে। অভিযুক্ত প্রধান শিক্ষক শফিকুল ইসলাম কালীগঞ্জ আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং নাশকতা মামলার একজন আসামি বলেও জানা গেছে।

ঘটনাটি ঘটে গত ১৬ মার্চ বিকাল আনুমানিক ৩টার দিকে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার (ভারপ্রাপ্ত) জয়নাল আবেদীনের অফিস কক্ষে। অভিযোগ অনুযায়ী, বর্ধিত বকেয়া বেতন-ভাতার কাগজে স্বাক্ষর না করায় ক্ষিপ্ত হয়ে শফিকুল ইসলাম কয়েকজন সহযোগী নিয়ে অফিসে প্রবেশ করেন। সেখানে তিনি জামায়াতের প্রভাবশালী নেতাদের নাম ব্যবহার করে শিক্ষা কর্মকর্তাকে হুমকি দেন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীন সাংবাদিকদের জানান, সহকারী প্রধান শিক্ষক জালাল উদ্দিনের এমপিওভুক্তির কাগজপত্র দীর্ঘদিন ধরে আটকে রাখা এবং ঘুষ দাবি করার অভিযোগ থাকায় শফিকুল ইসলামের ফাইলে স্বাক্ষর করা হয়নি। এতে ক্ষুব্ধ হয়ে শফিকুল ইসলাম অফিসে এসে তাকে মারধরের চেষ্টা করলে আত্মরক্ষার্থে তিনি ও অফিসের কর্মচারীরা তাকে জুতা পেটা করে বের করে দেন।

এরপর শফিকুল ইসলাম স্থানীয় সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশারের অফিসে গিয়ে উল্টো অভিযোগ করলে বিষয়টি জানার পর সেখান থেকেও তাকে বের করে দেওয়া হয় বলে জানা গেছে।

এদিকে, শফিকুল ইসলামের বিরুদ্ধে আগে থেকেই নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। অভিযোগ আছে, শিক্ষক নিয়োগে প্রায় অর্ধকোটি টাকা ঘুষ গ্রহণ, স্কুলে অনুপস্থিত থেকে দলীয় কর্মকাণ্ডে ব্যস্ত থাকা এবং বিভিন্ন আর্থিক অনিয়মের কারণে শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী তার অপসারণের দাবিতে সড়ক অবরোধ ও মানববন্ধন কর্মসূচি পালন করে। সে সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়।

এছাড়াও, ২০২৫ সালের একটি নাশকতা মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে যান শফিকুল ইসলাম এবং পরে জামিনে মুক্তি পান। সরকারি নির্দেশনা অনুযায়ী এমন মামলায় জড়িত শিক্ষককে সাময়িক বরখাস্ত করার কথা থাকলেও তাকে বহাল রাখায় সমালোচনার সৃষ্টি হয়েছে।

অন্যদিকে, সহকারী প্রধান শিক্ষক জালাল উদ্দিন দীর্ঘ ২৪ বছর ধরে এমপিওভুক্ত না হয়ে বেতনহীন অবস্থায় চাকরি করে যাচ্ছেন বলে অভিযোগ উঠেছে। নিয়োগের সময় তার কাছ থেকে ১০ লাখ টাকার বেশি ঘুষ নেওয়া হলেও এখনো তার এমপিওভুক্তির ব্যবস্থা করা হয়নি।

বর্তমান উপজেলা নির্বাহী কর্মকর্তা অসুস্থ থাকায় ভারপ্রাপ্ত দায়িত্বে থাকা কর্মকর্তার কাছেও শফিকুল ইসলাম বেতন সংক্রান্ত কাগজে স্বাক্ষর করানোর চেষ্টা করে ব্যর্থ হন।

ঘটনার বিষয়ে অভিযুক্ত শফিকুল ইসলামের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। অপরদিকে সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকেও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Tag
আরও খবর