নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা

স্মৃতিসৌধ সংরক্ষিত নারী সদস্য জুতা পায়ে তীব্র ক্ষোভ, অপসারণের দাবি




সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নে মহান স্বাধীনতা দিবসে শহীদদের শ্রদ্ধা জানাতে গিয়ে জুতা পায়ে শহীদ মিনারে ওঠার অভিযোগ উঠেছে এক ইউপি সদস্যের বিরুদ্ধে। এই ঘটনায় বীর মুক্তিযোদ্ধাদের অবমাননার অভিযোগ তুলে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও স্থানীয় সচেতন মহলের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।


শনিবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আটুলিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে অবস্থিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও শহীদদের আত্মার মাগফিরাত কামনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সালেহ বাবুসহ অন্যান্য ইউপি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, শ্রদ্ধা নিবেদনের এক পর্যায়ে আটুলিয়া ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য রেনুকা রানী জুতা পায়ে সরাসরি শহীদ মিনারের বেদিতে উঠে পড়েন। উপস্থিত অনেকে বিষয়টি দেখে হতবাক হয়ে যান। পবিত্র ও সংবেদনশীল এই স্থানে এমন আচরণকে শহীদানদের প্রতি চরম অবমাননা হিসেবে দেখছেন স্থানীয়রা।


এই ঘটনার ছবি ও খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় সচেতন মহল ও বীর মুক্তিযোদ্ধাদের পরিবারের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। এলাকাবাসীর অভিযোগ, একজন জনপ্রতিনিধি হয়েও শহীদ মিনারের মর্যাদা রক্ষা না করা জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি চরম অশ্রদ্ধা।

ক্ষুব্ধ স্থানীয়রা এই কর্মকাণ্ডের প্রতিবাদে ওই ইউপি সদস্যের দ্রুত অপসারণ দাবি করেছেন। তারা বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সাতক্ষীরা জেলা প্রশাসনের বিশেষ দৃষ্টি আকর্ষণ করেছেন।


এ বিষয়ে জানতে অভিযুক্ত ইউপি সদস্য রেনুকা রানীর সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেন নাই। এমনকি আটুলিয়া ইউপি চেয়ারম্যান আবু সালেহ বাবুর সাথেও একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তিনিও ফোন ধরেননি। ফলে এই বিষয়ে ইউনিয়ন পরিষদের আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।


স্থানীয় বীর মুক্তিযোদ্ধা ও সচেতন নাগরিকরা জানিয়েছেন, যেখানে দেশের মানুষ বিনম্র শ্রদ্ধায় শহীদদের স্মরণ করছে, সেখানে একজন ইউপি সদস্যের এমন দায়িত্বজ্ঞানহীন আচরণ ক্ষমার অযোগ্য। তারা দ্রুত এই ঘটনার তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

Tag
আরও খবর