নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা

চান্দুরিয়া-বাঁকাল এলাকায় পৃথক অভিযানে মালামাল উদ্ধার


সাতক্ষীরার কলারোয়া সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরই ধারাবাহিকতায় পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ পণ্য জব্দ করেছে তারা। জব্দকৃত এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় এক লাখ ৩৫ হাজার টাকা।

শুক্রবার (২৭ মার্চ) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)-এর আওতাধীন চান্দুরিয়া বিওপি ও বাঁকাল চেকপোস্ট এলাকায় এ অভিযান পরিচালিত হয়। বিজিবির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় নিয়মিত টহল ও গোয়েন্দা তৎপরতার অংশ হিসেবে এসব অভিযান চালানো হয় বলে জানা গেছে।

বিজিবি সূত্রে জানা যায়, চান্দুরিয়া বিওপির একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ১৭/৭ এস সংলগ্ন এলাকা থেকে প্রায় ৩০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানার আমবাগান এলাকায় অভিযান চালায়। এ সময় সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় থাকা বিপুল পরিমাণ ভারতীয় ঔষধ উদ্ধার করা হয়। জব্দকৃত এসব ঔষধের আনুমানিক মূল্য প্রায় ১ লাখ ৫ হাজার টাকা বলে জানানো হয়েছে।

অন্যদিকে, একই দিনে সাতক্ষীরা সদর উপজেলার বাঁকাল চেকপোস্ট এলাকায় আরেকটি বিশেষ অভিযান পরিচালনা করে বিজিবি। সেখানে তল্লাশি চালিয়ে প্রায় ৩০ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি জব্দ করা হয়। ধারণা করা হচ্ছে, চোরাকারবারীরা এসব পণ্য অবৈধভাবে সীমান্ত পেরিয়ে দেশে প্রবেশ করানোর চেষ্টা করছিল।

বিজিবি জানিয়েছে, শুল্ক ও কর ফাঁকি দিয়ে ভারত থেকে এসব পণ্য বাংলাদেশে পাচারের চেষ্টা করা হচ্ছিল। তবে বিজিবির তৎপরতার কারণে এসব অপচেষ্টা ব্যর্থ হয়েছে। এ ধরনের চোরাচালান দেশের অর্থনীতির জন্য ক্ষতিকর এবং দেশীয় শিল্পের জন্য হুমকি সৃষ্টি করে বলেও উল্লেখ করা হয়।

এছাড়া, অবৈধ পণ্য আমদানির কারণে সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে বলেও জানিয়েছে বিজিবি। তাই সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান, নজরদারি ও গোয়েন্দা কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।

স্থানীয় বাসিন্দারা বিজিবির এ ধরনের অভিযানকে ইতিবাচক হিসেবে দেখছেন। তারা মনে করছেন, এ ধরনের কঠোর অবস্থানের ফলে সীমান্ত এলাকায় চোরাচালান অনেকাংশে কমে আসবে। পাশাপাশি ভবিষ্যতেও বিজিবিকে আরও কঠোরভাবে অভিযান পরিচালনার আহ্বান জানিয়েছেন তারা।

Tag
আরও খবর