আ.লীগের অপতৎপরতা রুখতেই সেনা মোতায়েন: স্বরাষ্ট্রমন্ত্রী এনআইডি সংশোধনের সহজ উপায়ের খোঁজে ইসি শান্তিগঞ্জে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকায় অনিয়ম প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদের সংবাদ সম্মেলন প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে এসে আটক ২ বুডিরচর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন মো: হ্যাপি ঈশ্বরগঞ্জ অগ্রণী ব্যাংকে আর্থিক সাক্ষরতা কর্মসূচি অনুষ্ঠিত সারিয়াকান্দিতে পৈতৃক জমি দখলের চেষ্টা, গাছ কেটে প্রাচীর ভাঙচুর নোয়াখালীর ভুয়া র‍্যাব গ্রেপ্তার উলিপুরে ৪৯ জন শিক্ষার্থীকে ফুলের শিক্ষাবৃত্তি প্রদান যশোরে বর্ণিল আয়োজন চিকিৎসকদের আনন্দময় ঈদ মিলনমেলা অনুষ্ঠিত গোয়ালন্দে পুলিশের কাছ থেকে হ্যান্ডকাপসহ মাদক ব্যবসায়ীকে ছিনতাই ঘটনায় তোলপাড়,  থানায় মামলা মধুপুরে সামাজিক অবক্ষয় রোধে প্রয়াসের সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত মাদক ও চুরির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধের ডাক: পিরোজপুরে কলাখালী ইউনিয়নবাসীর মানববন্ধন শিক্ষাই হচ্ছে সকলের সম্বল: নোয়াখালীতে শিক্ষামন্ত্রী বুটেক্সের হলে চুরির পুনরাবৃত্তি: ক্ষুব্ধ শিক্ষার্থীরা, সচেতন থাকার পরামর্শ প্রক্টরের শ্রীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, থানা হেফাজতে দোকানদার ধামরাইয়ে পুলিশের চেকপোস্টের কাছ থেকেই ছিনতাই তা'মীরুল মিল্লাত টঙ্গীতে বিএনসিসি পরিদর্শক টিমের সঙ্গে মতবিনিময় সভা সাংবাদিক দিলীপের বাবা নিয়ে আবেগঘন পোস্ট, "বিশ্ব বাবা দিবসে গভীর শ্রদ্ধাঞ্জলি" বদলগাছী সদর হাটে উপজেলা বিএনপির প্রচার সম্পাদক আবু রাইহান গিটারের ইশারায় খাজনা আদায়-সরকারি রাজস্ব নিয়ে উঠছে প্রশ্ন?

আশাশুনিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন



 আশাশুনিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা প্রশাসন দিনব্যাপী এ কর্মসূচির আয়োজন করে। উপজেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন দিবসটি উদযাপনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি পালন করে। 
আশাশুনি থানা চত্ত্বরে ৩১ বার তোপধ্বনীর মধ্যদিয়ে দিবসের শুভ সূচনা করে। সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি বেসরকারি ভবন ও প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ৮টায় জাতির শ্রেষ্ঠ সন্তান বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে উপজেলা শহীদ স্মৃতিসৌধ চত্বরে পুস্পস্তবক অর্পন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার সুজন দাশ গুপ্ত'র নেতৃত্বে উপজেলা প্রশাসন, থানা অফিসার ইনচার্জ শামীম আহমদ খানের নেতৃত্বে থানা পুলিশ, উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন, আশাশুনি সরকারি কলেজ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয, উপজেলা সাব রেজিস্ট্রি অফিস, উপজেলা অফিসার্স ক্লাব,উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স টিম, আশাশুনি মহিলা কলেজ, আশাশুনি মাধ্যমিক বালিকা বিদ্যালয়, আশাশুনি প্রেসক্লাব, আশাশুনি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, আশাশুনি সদর ইউনিয়ন পরিষদ, আঞ্চলিক প্রেসক্লাব, আশাশুনি ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাব সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করে। এরপর আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা নির্বাহী অফিসার সুজন দাশ গুপ্ত ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীম আহমদ খান। আশাশুনি সরকারি হাই স্কুল মাঠে পুলিশ, আনসার বাহিনী, ফায়ার সার্ভিস, বিএনসিসি, স্কাউটস ও গার্লস গাইড সদস্যরা মার্চপাস্ট করেন। এরপর পুরস্কার বিতরণ করা হয়। পরে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়। উপজেলা নির্বাহী অফিসার সুজন দাশ গুপ্ত'র সভাপতিত্বে আলোচনা সভায় সাতক্ষীরা-৩ আসনের এমপি মুহাদ্দিস রবিউল বাশার, আশাশুনি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর নজরুল ইসলাম, সহকারি কমিশনার (ভূমি)(পিরোজপুর) এস এম হাবিবুর রহমান, উপজেলা জামায়াতের আমির আবু মুছা তারিকুজ্জামান তুষার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীম আহমেদ খান ও মুক্তিযোদ্ধাগন বক্তব্য রাখেন । এসময় সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য এবং আগস্ট আন্দোলনে শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম। বিকাল ৪ টায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয় এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়।
Tag
আরও খবর