নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

নান্দাইলে মুলা চাষ করে লাভবান কৃষক


শীতকালীন ফসল হিসেবে ভোক্তাদের কাছে মুলার প্রচুর চাহিদা থাকায় মুলা চাষ করে ব্যাপক সাফল্য পেয়েছেন কৃষকরা। বেশি দাম পাওয়ায় কৃষক লাভবান হচ্ছেন।শ্রম ও খরচ কম,লাভ বেশী তাই ময়মনসিংহের নান্দাইলে কৃষক মুলা চাষে আগ্রহী হয়ে উঠছেন।


শীতকালীন সবজি মুলা।সবজি আর সালাদ হিসেবে মুলা সবার কাছে অত্যন্ত প্রিয়। তাই এ ফসলটির ব্যাপক চাহিদা থাকায় কৃষক ঝুঁকছেন মুলা চাষাবাদের দিকে।এতে বাড়ছে মুলা চাষের আবাদ।


চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় উপজেলার চরাঞ্চলসহ অন্যান্য এলাকায় মুলার বাম্পার ফলন হয়েছে।বিশেষ করে উপজেলার চরবেতাগৈর ইউনিয়নে মুলার ব্যাপক আবাদ ও বাম্পার ফলন হয়েছে। 


মুলা চাষ করে অনেক কৃষক স্বাবলম্বী হয়েছে। লাভ হয়েছে দ্বিগুন। গত বছরের তুলনায় চলতি বছরেও মুলার ব্যাপক ফলনে কৃষকের মুখে ফুটে উঠেছে তৃপ্তির  হাসি।সাদা মুলার মুক্ত হাঁসিতে কৃষকের শরীর,মন ও দেহ এখন সতেজ।


উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, কৃষক খেত থেকে মুলা তুলতে এবং বাজারে বিক্রি করতে ব্যস্ত সময় পার করছেন।অনেকে খেত থেকে  মুলা উঠিয়ে তা ধুয়ে আঁটি বাঁধছেন বাজারে নিয়ে যাওয়ার জন্য। 


উপজেলার খারুয়া ইউনিয়নের হাটশিরার চরাঞ্চল,চরবেতাগৈর ইউনিয়নের চরকামট খালী,চরকোমরভাঙা, চরশ্রীরামপুর, লক্ষিরচর, চরলক্ষিদিয়া, চরভেলামারী মুলা চাষের জন্য বিখ্যাত।


উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়,এবার উপজেলায় ৬৫ হেক্টর জমিতে বাণিজ্যিক ভিত্তিতে মুলা চাষ হয়েছে। বাজারে দাম ভালো আর চাহিদা থাকায় অল্প পরিশ্রমের এ ফসলটি চাষ করে কৃষক স্বাবলম্বী হচ্ছেন। সবাই অপ্রত্যাশিত আয় করে সংসারের চাহিদা মিটিয়ে বাড়তি কিছু করছেন প্রতিবছরই। সঞ্চয় করছেন টাকা-পয়সা।


বাজারে মুলার চাহিদা ও দাম ভালো থাকায় বড় প্রতি হালি মুলা ৪০ টাকা,মাঝারি ৩০ টাকা এবং ছোট মুলা ২০ টাকা হালি দরে বিক্রি হচ্ছে। মুলা তোলার আগে অনেক কৃষক শাক বিক্রি করেও ব্যাপক লাভবান হন। এছাড়া মুলার গাছ গবাদিপশুর খাবার হিসেবেও বেশ চাহিদা রয়েছে। 


এবার মুলা চাষে পোকামাকড়ের আক্রমণও অনেক কম ছিল। মূলার আকারও বড় হয়েছে। দেখতেও সুন্দর লাগছে। যার কারণে পাইকাররা মুলা দেখেই বায়না করে যাচ্ছে। বাজারেও ব্যাপক চাহিদা।


স্থানীয় বাজারগুলো সাদা সাদা মুলা'র সারিতে ভরে যায়। স্থানীয় পাইকাররা বাজারে ভীড় জমায় মুলা কিনার জন্য।পাশাপাশি কৃষকের খেত থেকেও মুলা কিনে নিয়ে আসেন পাইকাররা।


চৈতনখালী গ্রামের কৃষক রনি মিয়া জানান,৩ কাঠা জমিতে তিনি চায়না জাতের মুলা চাষ করেছেন। ৩০ শতক জায়গায় মুলা চাষে তার খরচ হয়েছে ৫ হাজার টাকা। এখন পর্যন্ত তিনি ২৫ হাজার টাকার মুলা বিক্রি করেছেন।


চরকামট খালী গ্রামের কৃষক জালাল উদ্দিন জানান,এ বছর তিনি ১৫ শতক জমিতে বোম্বাই  জাতের মূলা চাষ করেছেন।এ পর্যন্ত বিক্রি হয়ছে ১৫ হাজার টাকা। আরো ১০ হাজার টাকার মুলা বিক্রি করতে পারবেন বলে তিনি আশা করেন।


চরকামট খালী,চরভেলামারী, চরশ্রীরামপুর, চরউত্তরবন্দ, চরকোমরভাঙা এবং হাটশিরা গ্রামের কৃষক হায়দার আলী শিকদার,ফজলুল করিম, মোফাচ্ছেল, হুমায়ুন,আবুল কালাম, আমজাদসহ একাধিক কৃষক জানান, এবার মুলা চাষে খরচের তুলনায় প্রায় দ্বিগুণ লাভ হয়েছে। আগামীতে তারা আরো বেশি করে মুলা চাষ করবেন।


উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোহাম্মদ আনিসুজ্জামান বলেন,চলতি মৌসুমে নান্দাইলে শীতকালীন সবজি মুলা চাষ করে কৃষক অনেক লাভবান হচ্ছেন।ফলনও বেশ ভালো হয়েছে।ভালো ফলন পেয়ে কৃষক অনেক খুশী।মুলা উৎপাদন বাড়ানোর ক্ষেত্রে তাদের আরো বেশী  সহযোগিতা দেওয়া হবে।

Tag
আরও খবর
6ab0c26058a1f-210926113632.webp
বিশ্ববাজারে কমলো তেলের দাম

৬ দিন ১৫ ঘন্টা ১৭ মিনিট আগে


6aae74a66403f-190926054022.webp
নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি

৮ দিন ৯ ঘন্টা ১৩ মিনিট আগে



6aa7a3538506b-140926013339.webp
একনেকে উঠছে ১৫ উন্নয়ন প্রকল্প

১৩ দিন ১৩ ঘন্টা ২০ মিনিট আগে